বিজ্ঞানী মেঘনাদ সাহার প্রয়াণ দিবস
আজকের দিনে বিজ্ঞানী মেঘনাদ সাহা প্রয়াত হয়েছিলেন। ১৯৫৬ সালের ১৬ ফেব্রুয়ারি তিনি প্রয়াত হয়েছিলেন। তাঁর আবিষ্কৃত সাহা আয়নীভবন সমীকরণ নক্ষত্রের রাসায়নিক ও ভৌত ধর্মগুলি ব্যাখ্যা করতে অপরিহার্য হয়ে ওঠে।
আজকের দিনে বিজ্ঞানী মেঘনাদ সাহা প্রয়াত হয়েছিলেন। ১৯৫৬ সালের ১৬ ফেব্রুয়ারি তিনি প্রয়াত হয়েছিলেন। তাঁর আবিষ্কৃত সাহা আয়নীভবন সমীকরণ নক্ষত্রের রাসায়নিক ও ভৌত ধর্মগুলি ব্যাখ্যা করতে অপরিহার্য হয়ে ওঠে।
আজকের দিনে দাদাসাহেব ফালকে প্রয়াত হয়েছিলেন। ১৯৪৪ সালের ১৬ ফেব্রুয়ারি তিনি প্রয়াত হন। ১৯১৩ সালে তিনি ‘রাজা হরিশচন্দ্র’ চলচ্চিত্রটি নির্মাণ করেছিলেন। ভারতের প্রথম পূর্ণদৈর্ঘ্য নির্বাক চলচ্চিত্র হিসাবে এটি পরিচিত হয়।
ভারতীয় সঙ্গীত জগতে আরও এক নক্ষত্রের পতন হল আজ। প্রয়াত হলেন কিংবদন্তী সুরকার বাপ্পি লাহিড়ী।
শিলিগুড়ি পুরনিগমে জয়ী প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মুখ্যমন্ত্রী উত্তরকন্যা ভবনে জয়ী কাউন্সিলরদের সঙ্গে সাক্ষাৎ করলেন। তিনি জয়ী কাউন্সিলরদের মন দিয়ে মানুষের জন্য কাজ করার কথা বললেন।
কাল থেকেই বেড়ে যাবে তাপমাত্রা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা। তাপমাত্রা ৪-৫ ডিগ্রি বেড়ে যেতে পারে বলে আবহাওয়া বিশেষজ্ঞরা মনে করছেন। বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। শীতের বিদায় বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণ। ৯০ বছর বয়সে সুরলোকে চলে গেলেন তিনি। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এই বর্ষীয়ান সঙ্গীতশিল্পীর। গানের জগতে অনন্য ছিলেন। রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, লোকগান, খেয়াল, ঠুংরি সহ আধুনিক গানে তিনি মুগ্ধ করেছিলেন বাঙালি শ্রোতাদের ।
গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যয়ের প্রয়াণ। ৯০ বছর বয়সে সুরলোকে চলে গেলেন তিনি । আজ সন্ধ্যা নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এই বর্ষীয়ান সঙ্গীতশিল্পীর। একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বিশিষ্ট এই শিল্পী।
সব উড়ান চলবে বলে জানিয়েছে রাজ্য। কলকাতা ও রাজ্যের অন্য বিমানবন্দরে উড়ান ওঠানামা নিয়ে সব ধরনের বিধি-নিষেধ প্রত্যাহার করেছে রাজ্য সরকার। নবান্ন সূত্রের খবর, দেশের অভ্যন্তরীণ সমস্ত উড়ানের ক্ষেত্রে রাজ্যে আসার সময়ে যাত্রীদের দুটি টিকার শংসাপত্র বা আরটি-পিসিআর নেগেটিভ রিপোর্ট থাকলেই হবে।
এপ্রিল মাসের শেষ সপ্তাহে নেওয়া হবে আইসিএসই ও আইএসসি বোর্ডের দ্বিতীয় সিমেস্টারের পরীক্ষা। সিআইএসসিই বোর্ডের সচিব জেরি অ্যারাথুন একটি বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এই কথা জানিয়েছেন। পাশাপাশি এই পরীক্ষার পূর্ণাঙ্গ রুটিন অতি শীঘ্রই জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
শিক্ষক, অভিভাবক ও বিশেষজ্ঞমহলের পক্ষ থেকে দাবি উঠেছিল স্কুল খোলার বিষয়ে। শেষ পর্যন্ত করোনা আবহে তৃতীয় ঢেউ অনেকটা সামলে প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের (প্রথম থেকে সপ্তম শ্রেণি) পড়ুয়াদের জন্য ক্লাসরুমের দরজা খুলে দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য।