রাজ্য মন্ত্রিসভার রদবদল পরশু
রাজ্য মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা জোরালো হয় ৷ মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন,আগামী বুধবার মন্ত্রিসভার রদবদল হবে ৷ মন্ত্রিসভার ৪-৫ জন সদস্যকে বাদ দিয়ে ৫-৬ জন নতুন মুখকে জায়গা দেওয়া হবে বলেও ইঙ্গিত মিলেছে ৷ তবে কারা মন্ত্রিসভা থেকে বাদ যাবেন বা কারা অন্তর্ভুক্ত হবেন, সে বিষয় স্পষ্ট করেননি মুখ্যমন্ত্রী।

