Netra Kumaran-1Others Sports 

স্পেনে ভারতের নেত্রার সোনা জয়

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : স্পেনে সোনা জয় নেত্রার। টোকিও অলিম্পিক্সে অংশ নেওয়া ভারতের নেত্রা কুমারন স্পেনে গ্রান ক্যানেরিয়া সেলিং চ্যাম্পিয়নশিপে সোনা জয়ী হলেন। ২৪ বছর বয়সী নেত্রা ৬টি রেসের মধ্যে ৩টিতে প্রথমে শেষ করেছেন। এই সাফল্যের পর তিনি ১০ পয়েন্ট পান। এরপর দ্বিতীয় ও তৃতীয় স্থানে শেষ করেছেন স্পেনের বেনিতো লাঞ্চো ও মার্টিনা রেইনো কাচো। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া নেত্রাকে ট্যুইটারে অভিনন্দন জানিয়েছেন। এক্ষেত্রে সাই জানিয়েছে, নেত্রা লেজার রেডিয়ালে সোনা জিতেছেন গ্রান ক্যানেরিয়া সেলিং চ্যাম্পিয়নশিপে। তিনি ৩টি রেস জেতেন এবং বাকি দুটি রেসে শেষ করেন তৃতীয় ও চতুর্থ স্থানে। উল্লেখ্য, এই প্রতিযোগিতায় ৩টি দেশের ২০ জন প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। যার মধ্যে ৩ জন অলিম্পিয়ানও রয়েছেন। উল্লেখ করা যায়, এর আগে অলিম্পিক্সে নেত্রা ৪৪ জন প্রতিযোগীর মধ্যে ৩৫ নম্বরে শেষ করেছিলেন লেজার রেডিয়াল বিভাগে।

Related posts

Leave a Comment