amarnath and temple

৩০ জুন শুরু “অমরনাথ যাত্রা”

৩০ জুন থেকে শুরু হচ্ছে কাশ্মীরের অমরনাথ মন্দিরের বার্ষিক তীর্থযাত্রা। ১১ এপ্রিল থেকে অমরনাথ যাত্রার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন ভক্তরা। উল্লেখ করা যায়, দক্ষিণ কাশ্মীরের অমরনাথ মন্দিরের বার্ষিক তীর্থযাত্রা “অমরনাথ যাত্রা”। হিমালয়ের ৩,৮৮০ মিটার উচ্চতায় অবস্থিত এই মন্দির। ৪৩ দিনের এই পবিত্র তীর্থযাত্রা যাবতীয় করোনা বিধি-নিষেধ মেনেই সংগঠিত হয়ে থাকে । সেখানকার ঐতিহ্য মেনে এ বছর ১১ আগস্ট রাখিবন্ধনের দিন ওই যাত্রা শেষ হবে। শ্রী অমরনাথজি মন্দির বোর্ড সূত্রে একথা জানানো হয়েছে।

Read More
neet- ug

নিট-ইউজি পরীক্ষা নেওয়া হবে ১৭ জুলাই

ডাক্তারির স্নাতক পর্যায়ে ভর্তির জন্য সর্বভারতীয় অভিন্ন প্রবেশিকা পরীক্ষা বা নিট-ইউজি নেওয়া হবে ১৭ জুলাই। ন্যাশনাল টেস্টিং এজেন্সি অনলাইনে আবেদন করার জন্য পোর্টাল খুলেছে। এক্ষেত্রে জানানো হয়েছে, বিগত বছরের মতো ৩ ঘন্টা সময় নয়,এবার পরীক্ষায় আরও ২০ মিনিট অতিরিক্ত সময় থাকছে। নির্ধারিত ৩ ঘন্টা ২০ মিনিট সময়ে পদার্থবিদ্যা, রসায়ন ও জীববিদ্যার ২০০টি মাল্টিপল চয়েস ভিত্তিক প্রশ্নের উত্তর করতে হবে।

Read More
weather and purulia

উত্তরে বৃষ্টি-দক্ষিণে শুষ্ক

উত্তরে বৃষ্টির পূর্বাভাস। বয়ে যাবে ঝোড়ো হাওয়া। অন্যদিকে দক্ষিণে ঠিক বিপরীত আবহাওয়া। হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে, উত্তরে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা আপাতত নেই। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী জানা গিয়েছে, রাজ্যের কয়েকটি জেলায় ঝোড়ো হাওয়া বয়ে যাবে ৷ উত্তরে বৃষ্টির ইঙ্গিত থাকলেও শুষ্ক থাকবে দক্ষিণবঙ্গ ৷ চৈত্রের দাবদাহ বা গরম থেকে খানিকটা মুক্তি মিলবে বলে জানানো হয়েছে। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দার্জিলিং কোচবিহার সহ বেশ কিছু জেলায়। সঙ্গে থাক

Read More
horoscope

আজকের রাশিফল

শুক্রবার ২৪ চৈত্র ১৪২৮; ই: ০৮ এপ্রিল ২০২২ ♈/মেষ (Aries): আজ খেলাধুলো সংক্রান্ত ক্রিয়াকলাপ এবং বাইরের অনুষ্ঠানে অন্তর্ভুক্ত থাকা উচিত। বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। প্রেমের ক্ষেত্র একটু কঠিন হতে পারে। ছোটো ব্যাবসায়ীদের আজ ক্ষতির আশঙ্কা রয়েছে। আজ স্ত্রী খুব আত্মকেন্দ্রিক কাজ করতে পারে। শুভ সংখ্যা: ৫ ♉/বৃষ (Taurus): স্বাস্থ্য ভালোই থাকবে। আর্থিকভাবে, সবল…

Read More
sunrise-5

সুপ্রভাত

আজঃ শুক্রবার ২৪ চৈত্র ১৪২৮; ই: ০৮ এপ্রিল ২০২২ শ্রী শ্রী বাসন্তী পূজা তিরোধান দিবসঃবঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়মঙ্গল পাণ্ডেপাবলো পিকাসো তিথি: শুক্ল সপ্তমী, রাত্রি ০৮:৪১ পর্যন্ত, পরে শুক্ল অষ্টমী;আর্দ্রা নক্ষত্র, রাত্রি ১১:৪২ পর্যন্ত, পরে পুনর্বসু নক্ষত্র;জন্মরাশি: মিথুন। সূর্যোদয়: ০৫:২৬/ সূর্যাস্ত: ০৫:৫০(সূর্য্যসিদ্ধন্ত) জোয়ার:- দিন-০৩:২০; রাত-০৩:২৫ভাটা:- দিন-০৮:১০; রাত-০৮:১৫ কলকাতা সহ পার্শবর্তী অঞ্চলের আবহাওয়া সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডি. সে./ সর্বনিম্ন…

Read More
asansol and election

আসানসোল ভোট যুদ্ধে সরগরম

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ১২ এপ্রিল লোকসভার উপনির্বাচন আসানসোলে। ক্রমশ বেড়ে চলেছে রাজনৈতিক উত্তেজনার পারদ। এই নির্বাচনে আসন ধরে রাখার লড়াই বিজেপির। অন্যদিকে রাজ্যের শাসক দল তৃণমূলের কাছে আসনটি জিতে নেওয়ার তাগিদ। অস্তিত্ব রক্ষার লড়াইয়ে সামিল বাম প্রার্থীও। রাজনৈতিক বিশ্লেষকরাও তাকিয়ে রয়েছেন এই কেন্দ্রের ফলাফলের দিকে।

Read More