Sunrise-0

সুপ্রভাত

আজঃ রবিবার ২৫ কার্তিক ১৪৩০; ই: ১২ নভেম্বর ২০২৩ শ্রী শ্রী কালীপূজা নরক চতুর্দশী/যম চতুর্দশী ও ধর্মরাজ পূজা (গোস্বামী মতে)চতুর্দশ যমতর্পণ জন্মদিনঃ দ্বিজেন মুখোপাধ্যায় প্রয়াণ দিবসঃ মদনমোহন মালব্য তিথিঃ কৃষ্ণ চতুর্দশী, দুপুর ০২:০৪ পর্যন্ত, পরে অমাবস্যা;স্বাতী নক্ষত্র;জন্মরাশি: তুলা। সূর্যোদয়: সকাল ০৫:৫০/সূর্যাস্ত: সন্ধ্যা ০৪:৫০(সূর্য্যসিদ্ধন্ত) জোয়ার আরম্ভ:- দিন-০৯:৪৪; রাত-০৯:৪৯ভাটা আরম্ভ:- দিন-০২:৩৪; রাত-০২:৩৯ কলকাতা সহ পার্শবর্তী অঞ্চলের আবহাওয়া…

Read More
bhoot chaturdasi

ভূত চতুর্দশী : অশুভের নাশ

ভূত চতুর্দশী। পণ্ডিত ও শাস্ত্রীয় বিশেষজ্ঞরা এ বিষয়ে বলে থাকেন, মহালয়ার পিতৃপক্ষে এই ধরায় এসে থাকেন। ভূত চতুর্দশী তিথিতে পূর্বপুরুষেরা ফিরে চলে যান। পূর্বপুরুষদের শান্তি ও প্রীতি পর্বে বিশেষ আয়োজন হয়ে থাকে ভূত চতুর্দশী তিথিতে। এই বিশেষ দিনটিতে পরলোকগত চোদ্দ পুরুষদের উদ্দেশে ১৪ প্রদীপ জ্বালানো,১৪ শাক খাওয়া ও ১৪ ফোঁটা দিয়ে এই তিথি পালন করা হয়। অন্যদিকে পুরাণ মতে বলা হয়েছে, এই দিনটিতে মহাকালী জাগরিত হয়ে থাকেন। অশুভ শক্তির বিনাশে ভূত চতুর্দশী পালন করা হয়। আবার পৌরাণিক মতে বলা হয়, শ্রীকৃষ্ণকার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে নরকাসুর বধ করেছিলেন। উত্তর ভারতে এই তিথিটি “নরক চতুর্দশী” হিসেবে পালিত হয়।

Read More
weather report

নজরে আবহাওয়া

নিম্নচাপের ভ্রূকুটি। শীতের আমেজের মধ্যে আবারও নিম্নচাপের আশঙ্কা। এই ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে আরব সাগরে। তবে বাংলায় এর প্রভাব কতখানি পড়বে তা এখনও নিশ্চিত নয়। আবহাওয়া বিশেষজ্ঞরা মনে করছেন,এক্ষেত্রে ক্ষীণ প্রভাব পড়বে।

Read More
Horoscope

আজকের রাশিফল

শনিবার ২৪ কার্তিক ১৪৩০; ই: ১১ নভেম্বর ২০২৩ ♈/মেষ (Aries): আজ দিনটি উপভোগ করার সঠিক মেজাজে থাকার সম্ভাবনা। টাকাপয়সা সঞ্চয়ের অভিজ্ঞতা অর্জন করে এটিকে সঠিক দিশা দেওয়া সম্ভব হতে পারে। ভালোবাসার ব্যক্তিদের প্রতি সহানুভূতিশীল হওয়া প্রয়োজন। প্রেমের ক্ষেত্রে হতাশ হওয়ার আশঙ্কা রয়েছে। শুভ সংখ্যা: ১ ♉/বৃষ (Taurus): আজ নতুন বিনিয়োগের সুযোগ অন্বেষণ করা এবং প্রকল্পগুলির…

Read More
sunrise-6

সুপ্রভাত

আজঃ শনিবার ২৪ কার্তিক ১৪৩০; ই: ১১ নভেম্বর ২০২৩ ভূতচতুর্দশী চতুর্দশ দীপদান জন্মদিনঃ মৌলানা আবুলকালাম আজাদ প্রয়াণ দিবসঃ বিনোদ বিহারী মুখোপাধ্যায় তিথিঃ কৃষ্ণ ত্রয়োদশী, দুপুর ০১:০৫ পর্যন্ত, পরে কৃষ্ণ চতুর্দশী;চিত্রা নক্ষত্র রাত্রি ০২:০১ পর্যন্ত, পরে স্বাতী নক্ষত্র;জন্মরাশি: কন্যা, দুপুর ০১:০৯ পর্যন্ত, পরে তুলা রাশি। সূর্যোদয়: সকাল ০৫:৫০/সূর্যাস্ত: সন্ধ্যা ০৪:৫০(সূর্য্যসিদ্ধন্ত) জোয়ার আরম্ভ:- দিন-০৮:৫৬; রাত-০৯:০১ভাটা আরম্ভ:- দিন-০১:৪৬;…

Read More
kali puja

দেবী “দশমহাবিদ্যা” : মা মুণ্ডমালাশোভিতা

আমরা বলি আদ্যাশক্তি মহামায়া। অন্যদিকে তিনি জগৎ পালিকা। দশটি দৈবী রূপ রয়েছে দেবীর। এই দশ রূপের প্রকাশ হল-“দশমহাবিদ্যা”। দশ রূপের প্রথম হল কালী। এই রূপে দেবী চতুর্ভুজা-লোলজিহবাধারী ও মুণ্ডমালাশোভিতা। এই রূপ ধারণ করে কালকে হরণ করেছিলেন বলেই তিনি কালী। সাধকেরা বলে থাকেন, অসুরদের অত্যাচারে দেবকূল অতিষ্ঠ হলে কৌশিকী রূপে তিনি আবির্ভূত হলেন। কৌশিকী দেবী রূপে তিনি অপরূপা ছিলেন। অসুররা আক্রমণ করতেই দেবী রুষ্ট হলেন। ক্রোধে মুখমণ্ডল কালো হতে লাগল। কালী আবির্ভূত হলেন ভিন্ন রূপে। বাঙালির কালীর রূপ কল্পনায় উল্লেখ করা হয়েছে দেবী অভয়া ও বরাভয়কারী। তান্ত্রিক সাধক-গুরুরা বলেছেন, কালী হলেন কালস্বরূপা। কালীরূপ হল ভীষণা। শ্যামবর্ণ তাঁর রূপ। বজ্রপাতের মেঘের রং। দেবী হলেন চতুৰ্ভূজা। পরিধান তাঁর ব্যাঘ্রচর্ম। দীর্ঘ দাঁত সামনের দিকে ধাবিত। দুটি চক্ষু রক্তবর্ণ। ডান দিকের ওপরের হস্তে খট্টাঙ্গ।

Read More
rachin record

বেয়ারস্টোর রেকর্ড ভাঙলেন রাচিন

অভিষেক বিশ্বকাপেই অনবদ্য রাচিন রবীন্দ্র। নিউজিল্যান্ডের এই ক্রিকেটার সবচেয়ে বেশি রান করে ইংল্যান্ড ক্রিকেটার জনি বেয়ারস্টোর রেকর্ড ভাঙলেন রাচিন। নিউজিল্যান্ডের এই নতুন তারকা ক্রিকেটার ৯ ইনিংসে এখনও পর্যন্ত ৫৬৫ রান করেছেন। তিনটি শতরান করার নজিরও গড়েছেন। গতকাল শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩৪ বলে ৪২ রান করেছেন তিনি।

Read More
newjiland win srilanka

নিউজিল্যান্ড শেষ চারের দিকে

বিশ্বকাপে শেষ চারের দিকে নিউজিল্যান্ড। শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারাল নিউজিল্যান্ড। ম্যাচ সেরা হয়েছেন ট্রেন্ট বোল্ট। তিনি ১০ ওভার বল করে ৩৭ রান দিয়ে ৩ উইকেট দখল করেছেন। এই ম্যাচের ফলাফল: শ্রীলঙ্কা ১৭১(৪৬.৪)ও নিউজিল্যান্ড ১৭২-৫(২৩.২)। এই মুহূর্তে ভারত ৮ ম্যাচে ১৬ পয়েন্ট। অস্ট্রেলিয়া ৮ ম্যাচে ১২ পয়েন্ট। দক্ষিণ আফ্রিকা ৮ ম্যাচে ১২ পয়েন্ট। নিউজিল্যান্ড ৯ ম্যাচে ১০ পয়েন্ট।

Read More
diwali and light

দীপাবলির আলোকধারা

ধনতেরাস ধনলক্ষ্মীর শুভাগমন। দীপান্বিতার আরাধনার অঙ্গ হল-আলো। দীপাবলিতে আলোকসজ্জা। বাংলার প্রতিটি ঘরে একটা সময় মাটির প্রদীপের আলো জ্বলতো। পিতলের প্রদীপও পাশাপাশি দেখা যেত। প্রযুক্তি ও আধুনিকতার ছোঁয়ায় বদল হয়েছে অনেককিছু। প্রদীপের জায়গা দখল করে নিয়েছে বৈদ্যুতিন বাতি। আলোক সজ্জার নিত্য নতুন বৈদ্যুতিন বাতি হাতের নাগালে। এই সব আলোর ব্যবহার দীপাবলির আলোক সজ্জাকে আরও রঙিন করে তুলেছে। আধুনিক লাইফ স্টাইলের সঙ্গে পাল্লা দিয়ে বদলে গিয়েছে আলোর ব্যবহার ও গৃহ-অন্দর মহলের সজ্জা। আধুনিক আলোর বিভিন্ন ধরন। দীপাবলি উপলক্ষে বাজারে আধুনিক আলোর সম্ভার।

Read More