অটোমিক মিনারেলস ডিরেক্টরেটে ৩২ অ্যাসিস্ট্যান্ট, অ্যাসোসিয়েটস

lab assistant

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ও প্রোজেক্ট অ্যাসোসিয়েটস পদে ৩২ জনকে নিচ্ছে অটোমিক মিনারেলস ডিরেক্টরেট ফর এক্সপ্লোরেশন এন্ড রিসার্চে। এটি ভারত সরকারের পরমাণু শক্তি বিভাগের অধীনস্থ সংস্থা। নিয়োগ হবে সম্পূর্ণ ২ বছরের চুক্তির ভিত্তিতে। তবে প্রয়োজনে চুক্তির মেয়াদ বাড়তে পারে।

ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট (ফিজিক্স): শূন্যপদ ৮টি (অসং ৫, তঃজাঃ ১, ওবিসি ২)। মোট অন্তত ৬০ শতাংশ নম্বর সহ ফিজিক্সের বিএসসি ডিগ্রিধারীরা সঙ্গে ম্যাথমেটিক্স/ কেমিস্ট্রি/ জিওলজি-এর যে কোনও দুটি বিষয় নিয়ে পড়ে থাকলে আবেদন করতে পারেন।

ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট (কেমিস্ট্রি): শূন্যপদ ১০টি (অসং ৫, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে দুর্বল ১)। মোট অন্তত ৬০ শতাংশ নম্বর সহ কেমিস্ট্রির বিএসসি ডিগ্রিধারীরা সঙ্গে ম্যাথমেটিক্স/ ফিজিক্স/ জিওলজি-এর যে কোনও দুটি বিষয় নিয়ে পড়ে থাকলে আবেদন করতে পারেন।

প্রোজেক্ট অ্যাসোসিয়েটস (জিওলজি): শূন্যপদ ১৭টি (অসং ৯, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৪, আর্থিকভাবে দুর্বল ১)। জিওলজি/ অ্যাপ্লায়েড জিওলোজি/ অ্যাপ্লাইড জিওকেমিস্ট্রির এমএসসি বা সমতুল এম টেক ডিগ্রিধারীরা বিএসসি স্তরে জিওলজি একটি বিষয় হিসেবে নিয়ে পড়ে থাকলে অথবা জিওলজিক্যাল টেকনোলজির ৫ বছরের ইন্টিগ্রেটেড এম টেক ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। প্রার্থীদের বিএসসি স্তরে ম্যাথমেটিক্স/ ফিজিক্স/ কেমিস্ট্রির মধ্যে যে কোনও একটি বিষয় পড়ে থাকতে হবে। এমএসসি/ এম টেক স্তরে মোট অন্তত ৬০ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে।

সবক্ষেত্রেই বয়স হতে হবে ২৩-১-২০২১ তারিখের হিসেবে ৩০ বছরের মধ্যে। তবে প্রোজেক্ট অ্যাসোসিয়েটস পদের ক্ষেত্রে ওই তারিখের হিসেবে বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে। মূল মাইনে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে ২০,০০০ টাকা এবং প্রোজেক্ট অ্যাসোসিয়েটস পদের ক্ষেত্রে ৩১,০০০ টাকা। সঙ্গে অন্যান্য ভাতা।

আবেদন করবেন নির্ধারিত বয়ানে। দরখাস্তের বয়ান পাবেন https://amd.gov.in/ ওয়েবসাইটে। সঠিকভাবে পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্র স্ক্যান করে পাঠাবেন ২৩ জানুয়ারির মধ্যে। এই ইমেল আইডিতে: rectt2019.amd@gov.in. বাছাই প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
দরখাস্তের বয়ান ডাউনলোড করতে ক্লিক করুন: ।।প্রোজেক্ট অ্যাসোসিয়েটস।।ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *