নর্থ ইনস্টিটিউট অফ সায়েন্সে ৩৫ টেকনিশিয়ান
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: টেকনিশিয়ান পদে ৩৫ জনকে নিচ্ছে অসমের জোরহাটের নর্থ-ইস্ট ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে। নিয়োগ হবে ইলেক্ট্রিশিয়ান, কার্পেন্টার, প্লাম্বার, ওয়েল্ডার সহ বিভিন্ন ডিসিপ্লিনে।
ইলেক্ট্রিশিয়ান (কোড-20TE-01): শূন্যপদ ২টি। মেকানিক মেশিন টুল মেন্টেন্যান্স (কোড-20TE-02): শূন্যপদ ৩টি। কার্পেন্টার (কোড-20TE-03): শূন্যপদ ১টি। সিভিল ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট (কোড-20TE-04): শূন্যপদ ২টি। অ্যাগ্রো প্রসেসিং (কোড-20TE-05): শূন্যপদ ৪টি। ইনস্ট্রুমেন্ট মেকানিক (কোড-20TE-06): শূন্যপদ ২টি। প্লাম্বার (কোড-20TE-07): শূন্যপদ ২টি। ওয়েল্ডার (ফ্যাব্রিকেশন অ্যান্ড ফিটিং) (কোড-20TE-08): শূন্যপদ ২টি। মেকানিক (রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কন্ডিশনিং) (কোড-20TE-09): শূন্যপদ ২টি। ইলেক্ট্রনিক্স মেকানিক (কোড-20TE-10): শূন্যপদ ২টি। কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্ক মেন্টেন্যান্স (কোড-20TE-11): শূন্যপদ ২টি। কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট (কোড-20TE-12): শূন্যপদ ৪টি। মেডিক্যাল ল্যাব টেকনিশিয়ান (ক্লিনিক্যাল প্যাথলজি) (কোড-20TE-13): শূন্যপদ ২টি। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট (ক্লিনিক্যাল প্লান্ট) (কোড-20TE-14): শূন্যপদ ৫টি।
অন্তত ৫৫ শতাংশ নম্বর সহ বিজ্ঞান বিষয় নিয়ে মাধ্যমিক/ দশম শ্রেণি পাশ প্রার্থীরা সংশ্লিষ্ট ট্রেডের আইটিআই সার্টিফিকেট কোর্স পাশ বা ২ বছরের ন্যাশনাল/ স্টেট অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেটধারী হলে এবং সংশ্লিষ্ট ট্রেডে কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন।
বয়স হতে হবে ১-১-২০২১ তারিখের হিসাবে ২৮ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। থোক মাইনে মাসে ১৯,৯০০ টাকা।
প্রার্থীবাছাই হবে ট্রেড টেস্ট এবং প্রতিযোগিতামূলক লিখিত পরীক্ষার মাধ্যমে। লিখিত পরীক্ষায় থাকবে ৩টি পেপার। প্রথম পেপারে থাকবে ১০০ নম্বরের মেন্টাল এবিলিটি টেস্ট। সময় ১ ঘন্টা। দ্বিতীয় পেপারে থাকবে ২৫ নম্বরের জেনারেল অ্যাওয়ার্নেস এবং ২৫ নম্বরের ইংলিশ ল্যাঙ্গুয়েজ। সময় ৩০ মিনিট। তৃতীয় পেপারে থাকবে ৫০ নম্বরের সংশ্লিষ্ট বিষয়ভিত্তিক প্রশ্ন। সময় ৬০ মিনিট। প্রথম পেপারে নেগেটিভ মার্কিং নেই। দ্বিতীয় ও তৃতীয় পেপারে নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে।
আবেদন করবেন অনলাইনে www.neist.res.in ওয়েবসাইটে দেওয়া নির্ধারিত বয়ানে, আগামী বছরের ১ জানুয়ারির মধ্যে। আবেদনের পূর্বে নিয়মাবলী ভাল করে পড়ে নেবেন। আবেদনের ফি বাবদ দিতে হবে ১০০ টাকা। ফি জমা দেবেন যে কোনও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ক্রসড ডিমান্ড ড্রাফটের মাধ্যমে। ড্রাফটি কাটবেন “Director, CSIR-NEIST, Jorhat”-এর অনুকূলে। যেন তা জোরহাটে ভাঙানোর যোগ্য হয়। ড্রাফটের উল্টোপিঠে নিজের নাম, ক্যাটেগরি, যে পদের জন্য আবেদন করছেন সেটি উল্লেখ করে দেবেন। তফশিলি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলাদের এই ফি দিতে হবে না।
আবেদনপত্র সাবমিট করে তার প্রিন্ট নিয়ে নেবেন। সঙ্গে দেবেন যাবতীয় প্রমাণপত্রের স্বপ্রত্যয়িত জেরক্স, ডিমান্ড ড্রাফটের মূল ও ১ কপি স্বপ্রত্যয়িত পাসপোর্ট মাপের ছবি। এগুলি একটি খামে ভরে তার ওপর লিখবেন “APPLICATION FOR THE POST OF…………….. (Post Code ………….)”। এবার দরখাস্ত এমনভাবে পাঠাবেন যেন তা পৌঁছয় ৮ জানুয়ারির মধ্যে। এই ঠিকানায়: The Administrative Officer, CSIR- North East Institute of Science and Technology (NEIST), Jorhat-785006, Assam. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে

