৩৬৭ অফিস অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি মাদ্রাজ হাইকোর্টে

Madras High Court

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: অফিস অ্যাসিস্ট্যান্ট, চোবদার, কুক, ওয়াটারম্যান, রুম বয়, ওয়াচম্যান, বুক রেস্টোরার এবং লাইব্রেরি অ্যাটেন্ড্যান্ট পদে ৩৬৭ জনকে নিচ্ছে মাদ্রাজ হাইকোর্ট। কাজ করতে হবে চেন্নাইতে।

শূন্যপদ — অফিস অ্যাসিস্ট্যান্ট ৩১০, চোবদার ৪০, রুম বয় ৪, ওয়াচম্যান ৩, বুক রেস্টোরার ২, লাইব্রেরি অ্যাটেন্ড্যান্ট ৬, কুক ১ এবং ওয়াটারম্যান ১।

প্রার্থীদের অন্তত অষ্টম শ্রেণি বা সমতুল পাশ হতে হবে। ১-৭-২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। সব সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সে ৫ বছরের ছাড পাবেন।

প্রার্থিবাছাই হবে কমন রিটেন টেস্ট, প্র্যাক্টিক্যাল টেস্ট এবং মৌখিক টেস্টের মাধ্যমে।

আবেদনের ফি বাবদ দিতে হবে ৫০০ টাকা। ফি দেবেন চালানের মাধ্যমে। তফশিলি প্রার্থীদের এই ফি দিতে হবে না।

দরখাস্ত করবেন অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে, ২৪ মার্চ থেকে ২১ এপ্রিলের মধ্যে। বিজ্ঞপ্তি নং: 36/2021. আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে। ওয়েবসাইট: https://www.mhc.tn.gov.in

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *