৭২তম প্রজাতন্ত্র দিবসে সংবর্ধনা ৪ পুলিশ অফিসারকে

Republic Day

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: সারা দেশের ন্যায় আজ বিধাননগরেও পালিত হল ৭২তম প্রজাতন্ত্র দিবস। সূত্রের খবর, এই উপলক্ষে বিধাননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে ৪ জন অফিসারের হাতে মেডেল তুলে দেওয়া হয়। এদিন অফিসারদের হাতে মেডেল তুলে দেন বিধাননগর পুলিশ কমিশনার মুকেশ কুমার। পুলিশ কমিশনার জানান, বিধাননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে যে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়ে বিশেষ লক্ষ্য রাখা হচ্ছে। পাশাপাশি পালন করা হচ্ছে প্রজাতন্ত্র দিবসও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *