WB PoliceOthers 

৯৩৮ অগ্রগামী নিচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: অগ্রগামী (ডব্লুবিএনভিএফ), অগ্রগামী (ডব্লুবিসিইএফ) এবং অগ্রগামী (ডব্লুডব্লুসিডি) পদে মোট ৯৩৮ জনকে নিচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশে। ওইসব পদে নিয়োগ হবে সিভিল ডিফেন্স অর্গানাইজেশনে, পশ্চিমবঙ্গ সরকারের ডিপার্টমেন্ট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্সের অধীনে।

অগ্রগামী (ডব্লুবিএনভিএফ): শূন্যপদ ৬৫২টি। মাধ্যমিক পাশ এবং ডব্লুবিএনভিএফ ট্রেন্ড হতে হবে। অগ্রগামী (ডব্লুবিসিইএফ): শূন্যপদ ১৬৯টি এবং অগ্রগামী (ডব্লুডব্লুসিডি): শূন্যপদ ১১৭টি। শেষের ২টি পদের প্রার্থীদের মাধ্যমিক পাশ এবং ট্রেন্ড সিভিল ডিফেন্স ভলান্টিয়ার হতে হবে। এছাড়া সাঁতার জানতে হবে। ৫০ মিটার সাঁতার সম্পূর্ণ করতে হবে। পাহাড়ী এলাকার উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে সাঁতারের বিষয়টি ছাড় হতে পারে। তবে না জানলে ৬ মাসের মধ্যে সাঁতার শিখে নিতে হবে।

সব প্রার্থীর ১-১-২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে । তবে পশ্চিমবঙ্গের তফশিলিরা ৫, ওবিসিরা ৩ বছর বয়সের ছাড় পাবেন। মাইনে ১৮,৮০০ – ৪৮,৭০০ টাকা।

সব পদের সাধারণ প্রার্থীদের উচ্চতা অন্তত ১৬৫ সেমি, বুকের ছাতি না-ফুলিয়ে ও ফুলিয়ে ৭৮ ও ৮৩ সেমি আর প্রাক্তন সমরকর্মী এবং ডব্লুবিএনভিএফ (গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী ও তফশিলি উপজাতি) প্রার্থীদের উচ্চতা ১৬০ সেমি, বুকের ছাতি না-ফুলিয়ে ও ফুলিয়ে ৭৬ ও ৮১ সেমি হতে হবে। উচ্চতা ও বয়সের সাথে মানানসই ওজন থাকা চাই। সব পদের শারীরিক সক্ষমতার পরীক্ষায় থাকবে ২০০ সেকেন্ডে ৮০০ মিটার দৌড়। প্রত্যেকটি ধাপে সফল হতে হবে।

প্রার্থীর ১৬০ থেকে শুরু করে ১৯২ সেমি উচ্চতা পর্যন্ত ওজন কত কত কেজি হতে হবে সে সম্পর্কিত বিস্তারিত তথ্য পাবেন পিডিএফে।

অগ্রগামী (ডব্লুবিএনভিএফ): প্রার্থীবাছাই হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে। নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা যাবে ০.২৫ নম্বর। বিষয়- জেনারেল অ্যাওয়্যারনেস অ্যান্ড জেনারেল নলেজ এবং অ্যারিথমেটিক।

অগ্রগামী (ডব্লুবিসিইএফ) এবং অগ্রগামী (ডব্লুডব্লুসিডি): প্রার্থীদের বাছাই বা নিয়োগ হবে সরাসরি। এই প্রক্রিয়ায় ২টি ধাপ। প্রথম ধাপে শারীরিক মাপজোক ও শারীরিক সক্ষমতার পরীক্ষা। দ্বিতীয় ধাপে প্রতিযোগিতামূলক লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ। এরপর ট্রেনিংয়ের সময় অস্থায়ী নিয়োগ হবে। পরে বেসিক এবং অন্যান্য ট্রেনিংয়ে সফল হলে, সরকারি সিদ্ধান্তের ভিত্তিতে ওই দুই পদে নিয়োগ হলে, ২ বছরের প্রবেশন। ওএমআর বেসড বা কম্পিউটার বেসড অনলাইন লিখিত পরীক্ষায় থাকবে অবজেক্টিভ মাল্টিপল চয়েজ প্রশ্ন। উত্তরের জন্য সময় পাবেন ১ ঘণ্টা। প্রশ্নপত্র হবে বাংলা ও নেপালি ভাষায়। কম্পিউটার বেসড পরীক্ষার ক্ষেত্রে, পরীক্ষার ১৫ দিন আগে থেকে মক টেস্ট/ প্র্যাক্টিসের সুযোগ পাবেন।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের চালান পূরণ করে অ্যাপ্লিকেশন এবং/ অথবা প্রসেসিং ফি দিতে হবে ২৪ মার্চের মধ্যে। আবেদেনর ফি এবং প্রসেসিং ফি মোট ২২০ টাকা। পশ্চিমবঙ্গের তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি প্রার্থীরা কেবল প্রসেসিং ফি দেবেন (২০ টাকা)।

দরখাস্ত করবেন অনলাইন দরখাস্তের ফর্ম পূরণ করে ২২ মার্চ বিকেল ৫টার মধ্যে, www.wbpolice.gov.in এবং http://wbdmd.gov.in/Civil_Defence/CD_Default.aspx ওয়েবসাইটের মাধ্যমে। দরখাস্ত করার সময় ছবি (রঙিন হলে ভালো হয়) ও সইয়ের স্ক্যান আপলোড করতে হবে। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন || ডব্লুবিএনভিএফ || ডব্লুবিসিইএফ এবং ডব্লুডব্লুসিডি ||

অনলাইন আবেদন করতে ক্লিক করুন || রেজিস্ট্রেশন || লগ ইন ||

Related posts

Leave a Comment