ভিন্ন ঘরানার চলচ্চিত্র উৎসব

Flim Festival 2021

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : এশিয়ার বৃহত্তম ফিল্ম ইন্ডাস্ট্রি রয়েছে ভারতে। আন্তর্জাতিক মঞ্চে বড় সাফল্য নেই ভারতীয় চলচ্চিত্রে। এ দেশে ইন্ডিপেডেন্ট, আর্টহাউস সিনেমা দর্শক পায় না কেন, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন। এই উত্তর খোঁজার জন্য পথ চলা শুরু করেছিল আর্টহাউস ফাউন্ডেশন। বিশ্ব সিনেমা নিয়ে উৎসাহী দর্শকদের জন্য তাঁরাই উদ্যোগ গ্রহণ করেছিল। এক অন্যরকম চলচ্চিত্র উৎসব যা- আর্টহাউস এশিয়া ফিল্ম ফেস্টিভ্যাল। এ বছরে পঞ্চম বর্ষে পদার্পন করল এই প্রয়াস।

উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারি দক্ষিণ কলকতার বসুশ্রী সিনেমা হলে ফেস্টিভ্যাল শুরু হয়। তা চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের থিম- ‘যুক্তি তক্কো সিনেমা’। সূত্রের খবর, সিনেমার পাশাপাশি থাকছে আলোচনা চক্র। বুদ্ধদেব দাশগুপ্ত, তরুণ মজুমদার সহ পরিচালকদের মাস্টারক্লাস। আবার স্বল্প দৈঘ্যের ছবি সংক্রান্ত মহিলাদের অস্তিত্ব নিয়ে আলোচনাসভায় অংশ নেবেন সুদীপ্তা চক্রবর্তী ও ঋত্বিক চক্রবর্তীর মতো অভিনেতা-অভিনেত্রীরা। জানা গিয়েছে, ৩০ টিরও বেশি পূর্ণ ও স্বল্প দৈর্ঘের ছবি প্রদর্শিত করা হবে এখানে। আয়োজকদের পক্ষ থেকে জানা গিয়েছে, বার্লিন ফ্লিম ফেস্টিভ্যালে পুরস্কৃত মেক্সিকোর পরিচালক স্যামুয়েল কিশির ছবি লোস লোবোস দিয়ে শুরু হয়েছে এই ফেস্টিভ্যাল। ব্রাজিল, আফগানিস্তান, বাংলাদেশ ও ভারতের মোট ৪টি ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার হচ্ছে। ৪টি নতুন পুরস্কারও এবার দেওয়া হবে বলে জানা যায়। পাশাপশি রয়েছে বেশ কিছু ছবি, যা কলকাতায় এর আগে দেখানো হয়নি। যার মধ্যে অন্যতম হল- ঋত্বিক চক্রবর্তী অভিনীত এবং পরিচালক ইন্দ্রনীল রায়চৌধুরীর ছবি ‘ মায়ার জঞ্জাল’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *