সুদিন ফেরার প্রত্যাশায় স্বর্ণশিল্পীরা

Gold Making Man

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : এবার সুদিন ফেরার আশায় স্বর্ণশিল্পীরা। এই পেশায় রয়েছেন বিভিন্ন জেলার বাসিন্দারা। সূত্রের খবর, সোনার কাজ করেন শ্রমিকরা। থাকা-খাওয়ার বন্দোবস্ত ওখানেই। ছোট-বড় শোরুম থেকে গয়নার বরাত আসে মালিকের কাছে। সেই মতো গয়না বানিয়ে পাওয়া যায় মজুরি। ৩-৪ মাস অন্তর কয়েকদিনের জন্য বাড়ি যান স্বর্ণশিল্পীরা। বছরভর সেই রুটিন এখন আর নেই। সূত্রের আরও খবর, আনলক পর্ব শুরু হতেই দেশে ফিরেছেন অনেকে। এক্ষেত্রে ওই স্বর্ণশিল্পীদের বক্তব্য, আড়াই মাস কোনও কাজ হয়নি। খাওয়া ছাড়া আরও কিছু খরচ-খরচা রয়েছে। সেগুলি জোগাবে কে, তা নিয়েই চিন্তায় স্বর্ণশিল্পীরা। গোটা কলকাতা শহরে সোনার কারিগরদের একই হাল। যাঁরা রয়ে গিয়েছেন, তাঁরা সংখ্যায় অনেক কম। বউবাজারের স্বর্ণশিল্পীদের পক্ষ থেকে জানানো হয়েছে, কারিগরদের ২০ শতাংশ এখনও রয়ে গিয়েছেন বা কাজ করছেন। বাকিরা ফিরে গিয়েছেন বাড়িতে। কারণ কাজ নেই। মূলত উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া বা আরামবাগের বাসিন্দা। অন্য কোনও জীবিকার সন্ধান করে নিতে বাড়িতেই ফিরে গিয়েছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *