দক্ষিণ-পূর্ব রেলে আন্তর্জাতিক যোগ দিবস পালন

South-Eastern Railway-5

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আন্তর্জাতিক যোগ দিবস পালন করেছে দক্ষিণ-পূর্ব রেল। সূত্রের খবর, উৎসাহ উদ্দীপনার মধ্যে আন্তর্জাতিক যোগ দিবস পালন করেছে দক্ষিণ-পূর্ব রেল। সকালে যোগের মাধ্যমে জোনের সব কর্মী ও অফিসাররা এই দিনটি পালন করেছেন। আবার জমায়েত এড়াতে তাঁরা যোগাভ্যাস করেছেন পরিবারের সঙ্গে নিজেদের বাড়িতেই। পাশাপাশি সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন স্টেশন ও বিভিন্ন বিভাগের রেল চত্বরে দিনটি পালিত হয়েছে। দক্ষিণ-পূর্ব রেল সূত্রের আরও খবর, যোগাভ্যাস শ্বাসতন্ত্রকে শক্তিশালী করে। তাই করোনার আবহে যোগ আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। রেলকর্মীদের বিভিন্ন চাপের মধ্যে অনেক সময় কাজ করতে হয়। তাই যোগাভ্যাস তাঁদের জন্য খুবই দরকার। এতে মানসিকভাবে উজ্জীবিত হয়ে কর্মীরা কাজ করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *