পরপর ভূ-কম্পনে কাঁপল মিজোরাম সহ কয়েকটি রাজ্য
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ৫ দিনের মধ্যে ৩বার ভূমিকম্প। এর জেরে রাস্তায় ফাটল ও ঘরবাড়িতে ব্যাপক ক্ষয়-ক্ষতি।সূত্রের খবর, রিকটার স্কেলে ৫.৩ তীব্রতার ভূমিকম্পে কাঁপল মিজোরাম।জানা যায়,শেষ ১২ ঘণ্টায় দ্বিতীয় ভূমিকম্প এবং তৃতীয়বার কম্পন অনুভূত হয়।সূত্রের আরও খবর, একাধিক বাড়িতে বড় বড় ফাটল সৃষ্টি হয়।পাশাপাশি রাস্তাতেও ফাটল দেখা যায়। জীবনহানির কোনও মেলেনি।মিজোরামের ছাম্পাই জেলা থেকে ২৭ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে এই কম্পনের উৎস।আবার জুনের ২১ তারিখ অসমের গুয়াহাটি সহ বিভিন্ন এলাকায় ভূমি কম্পন অনুভূত হয়েছে। পাশের রাজ্য মেঘালয়, মণিপুর এবং মিজোরামেও তীব্র ভূমি কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৫.১। এই ভূমিকম্পের কেন্দ্রবিন্দু মিজোরামের আইজল জেলা বলে জানা গিয়েছে।এই অবস্থায় মিজোরামের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবরকম সাহায্যের আশ্বাসও দিয়েছেন তিনি।

