বিপাকে জেলার ক্ষুদ্র চা চাষিরা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ লকডাউনে জেলার চা চাষে ক্ষতি হয়েছে৩০০ কোটির বেশি। লকডাউন পর্ব কিছুটা শিথিল হওয়ার পর ব্যাপক হারে কাঁচা চা পাতার দাম কমে গিয়েছে।এর ফলে বিপাকে জেলার ছোট চা চাষিরা।সূত্রের খবর, কাঁচা চা পাতার দাম এখন ১৪- ১৫ টাকায় এসে দাঁড়িয়েছে।জানা যায়, আবারও লকডাউন হতে পারে এই আশঙ্খায় বহু ছোট চাষি উৎপাদন মার খাবার ভয়ে আগেই তুলে নিয়েছে চা পাতা।এর জেরে হঠাৎ ধস নেমে গিয়েছে এই ফসলে।উত্তর দিনাজপুর স্মল টি গ্রোয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও কনফেডারেশন অফ ইন্ডিয়ান স্মল টি গ্রোয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, লকডাউন ও খারাপ প্রকৃতির জন্য চা চাষে আর্থিক মন্দা দেখা গিয়েছে।আপাতত কাঁচা চা পাতার দাম কমে গিয়েছে।আবার কেন্দ্রীয় সরকারের বিভিন্ন যোজনার সুবিধা থেকে যাঁরা বঞ্চিত হয়ে রয়েছেন এবং করোনা সংক্রমণের জন্য লকডাউন এর ফলে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তার জন্য ভারতীয় চা পর্ষদের কাছে ক্ষতিপূরণের দাবিও জানানো হয়েছে।

