Snapshot_1Others Video 

অল্প বৃষ্টিতেই জলমগ্ন শরৎপল্লী এলাকা

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ দুদিনের বৃষ্টি, তাতেই জলমগ্ন। বিধাননগর পৌরনিগমের ৪ নম্বর ওয়ার্ড নারায়ণপুরের শরৎপল্লী এলাকায় ঘরের মধ্যেও হাঁটু সমান জল। বারবার পৌরনিগমকে জানানোর পরও কোনও সুরাহা মেলেনি। শরৎপল্লী এলাকার বাসিন্দারা ক্ষুব্ধ।

এক্ষেত্রে, বাসিন্দাদের অভিযোগ, ১৫-২০মিনিট বৃষ্টি হলেই জল জমে যায় শরৎপল্লী এলাকায়। রান্না ও খাওয়া বন্ধ, বাচ্চারা পড়াশোনা ঠিক করে করতে পারছেনা, বাড়িতে বৃদ্ধ বাবা মা কে নিয়ে কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন ওই এলাকার বাসিন্দারা। শুধুমাত্র রাস্তাঘাট নয়, প্রতিটি ঘরে ঘরে হাঁটুসমান জলে ভরে গিয়েছে। প্রতিবছর বর্ষায় জল জমে এবং এইভাবে কষ্টের মধ্যে দিন কাটাতে হয় শরৎপল্লী এলাকার বাসিন্দাদের। বিধাননগর পৌরনিগমের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে এব্যাপারে জানানো হলেও কোনও সুরাহা মেলেনি।

Related posts

Leave a Comment