Jack CharltonOthers Sports 

জ্যাকি চার্লটন প্রয়াত

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বিশ্বকাপ জয়ী জ্যাকি চার্লটন (৮৫) প্রয়াত হলেন। ১৯৬৬ সালে ইংল্যান্ডকে বিশ্বকাপ দেওয়ার অন্যতম কারিগর ছিলেন তিনি। লিডসের এই কিংবদন্তি আয়ারল্যান্ড ফুটবলকে পাল্টে দিয়েছিলেন। বিশ্ব ফুটবলে তিনি পরিচিত ছিলেন বিগ জ্যাক নামে। উল্লেখ্য, ১৯৬৬ সালে বিশ্বকাপ জেতা টিমে জিওফ হার্স্টের সঙ্গে আলোচিত হত দুই চার্লটন ভাইয়ের নাম। জ্যাক ও ববি চার্লটন জনপ্রিয় হয়ে উঠেছিলেন। ২১ বছরের ফুটবল কেরিয়ারে ডিফেন্ডার হিসেবে জ্যাক খেলেছেন শুধু লিডসের হয়েই। লিগ খেতাব ও এফএ কাপ জয়ী হয়েছিলেন। লিডসের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড ছিল তাঁরই। নার্দাম্বারল্যান্ডের বাড়িতেই তিনি মারা যান। জিওফ হার্স্ট শোকপ্রকাশ করে বলেছেন, “দারুণ পছন্দের একটা মানুষ চলে গেল। ওকে মিস করব। পুরনো বন্ধু, ভাল থেকো।” তাঁর মৃত্যুতে শোকের ছায়া ফুটবল বিশ্বে।

Related posts

Leave a Comment