amalakiBreaking News Health 

স্বাস্থ্যকর ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে চাই ভিটামিন- সি যুক্ত খাবার

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: করোনা আবহে পরিস্থিতি অনেকটা জটিল। কারোনা ভাইরাস সহ বিভিন্ন রোগ অতি মাত্রায় সক্রিয়। এই সব থেকে নিজেদের দূরে রাখতে শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ওপর বিশেষ নজর দেওয়ার কথা বলে আসছেন চিকিৎসক – বিশেষজ্ঞরা।

সুস্থ ও সতেজ রাখার একমাত্র উপায় স্বাস্থ্যকর ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এমন খাওয়া-দাওয়া করা। বিশেষজ্ঞ-চিকিৎসকরা আরও জানিয়েছেন, ভিটামিন- সি যুক্ত খাবার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে বিশেষ সহায়তা করে। সে কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকারের ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (এফএসএসএআই) সাধারণ মানুষের জন্য বেশ কয়েকটি খাবারের সুপারিশ করেছে। যা খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করতে পারেন সাধারণ মানুষ।

এফএসএসএআই-এর পরামর্শ অনুযায়ী জানা গিয়েছে, উদ্ভিদজাত ওই খাবারগুলির মধ্যে রয়েছে – আমলকি, কমলালেবু, পেঁপে, ক্যাপসিকাম, পেয়ারা ও পাতিলেবু। এক্ষেত্রে চিকিৎসক – বিশেষজ্ঞদের বক্তব্য, কেবলমাত্র ভিটামিন সি-ই নয়, এই খাবারের আরও অনেক গুণাগুণ রয়েছে। যার মাধ্যমে উপকার পাওয়া যায়।

Related posts

Leave a Comment