৪১ জুনিয়র টেকনিক্যাল অ্যাসোসিয়েট নিচ্ছে পশ্চিম রেল
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: জুনিয়র টেকনিক্যাল অ্যাসোসিয়েট পদে ৪১ জনকে নিচ্ছে পশ্চিম রেলে। নিয়োগ হবে চুক্তিতে। নীচের মতো যোগ্যতার ভারতীয় প্রার্থীরা আবেদন করতে পারেন। দরখাস্ত করবেন অনলাইনে যত শীঘ্র সম্ভব।
জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট: শূন্যপদ ৪১টি। এরমধ্যে- ওয়ার্কসে ১৯টি (অসং ১০, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি ৪, আর্থিকভাবে দুর্বল ১), ইলেক্ট্রিক্যালে ১২ (অসং ৭, তঃজাঃ ১, ওবিসি ৩, আর্থিকভাবে দুর্বল ১),
টেলি/ এস অ্যান্ড টি -তে ১০টি (অসং ৬, তঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে দুর্বল ১)।
জুনিয়র টেকনিক্যাল অ্যাসোসিয়েট (ওয়ার্কস): ক) সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ৩ বছরের ডিপ্লোমা/ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ৩ বছরের স্বীকৃত বি এসসি। বা খ) সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের বেসিক স্ট্রিমের যে কোনও স্বীকৃত কম্বিনেশন।
অথবা ক) সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ৪ বছরের ব্যাচেলর ডিগ্রি বা খ) সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের বেসিক স্ট্রিমের যে কোনও স্বীকৃত কম্বিনেশন।
জুনিয়র টেকনিক্যাল অ্যাসোসিয়েট (ইলেক্ট্রিক্যাল): ক) মেকানিক্যাল/ ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং -এর ৩ বছরের ডিপ্লোমা বা খ) মেকানিক্যাল/ ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং -এর বেসিক স্ট্রিমের যে কোনও কম্বিনেশন।
অথবা ক) মেকানিক্যাল/ ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং -এর ৪ বছরের ব্যাচেলর ডিগ্রি বা খ) মেকানিক্যাল/ ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের বেসিক স্ট্রিমের যে কোনও স্বীকৃত কম্বিনেশন।
জুনিয়র টেকনিক্যাল অ্যাসোসিয়েট (টেলি/ এস অ্যান্ড টি): ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রনিক্স/ ইনফর্মেশন টেকনোলজি/ কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং -এর ৩ বছরের ডিপ্লোমা বা খ) ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রনিক্স/ ইনফর্মেশন টেকনোলজি/ কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং -এর বেসিক স্ট্রিমের যে কোনও কম্বিনেশন।
অথবা ক) ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রনিক্স/ ইনফর্মেশন টেকনোলজি/ কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং -এর ৪ বছরের ব্যাচেলর ডিগ্রি বা খ) ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রনিক্স/ ইনফর্মেশন টেকনোলজি/ কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং -এর বেসিক স্ট্রিমের যে কোনও কম্বিনেশন।
ব্যাচেলর ডিগ্রি/ ডিপ্লোমায় সাধারণ শ্রেণির প্রার্থীদের অন্তত ৬০ শতাংশ, ওবিসি (এনএলসি)-দের অন্তত ৫৫ শতাংশ এবং তফশিলি জাতি/ উপজাতি প্রার্থীদের অন্তত ৫০ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে। ২২-৭-২০২০তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে। বয়সের উর্ধ্বসীমায় তফশিলিরা ৫ এবং ওবিসিরা ৩ বছরের ছাড় পাবেন।
প্রসেসিং ফি বাবদ দিতে হবে ৫০০ (মহিলা/ তফশিলি/ ওবিসি/ আর্থিকভাবে দুর্বল / সংখ্যালঘু প্রার্থী হলে ২৫০ (ফেরতযোগ্য)) টাকা। ফি দেবেন আরআরসি-ডব্লুআর ওয়েবসাইটের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে। এছাড়া ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও ফি দিতে পারবেন। সঙ্গে অতিরিক্ত ব্যাঙ্ক চার্জ (থাকলে) তা প্রার্থীকেই দিতে হবে। যাঁরা ফি ফেরত পাওয়ার যোগ্য তাঁরা তাঁদের ব্যাঙ্কের তথ্যদি সঠিক ও সম্পূর্ণভাবে দেবেন।
প্রার্থিবছাই বাছাই হবে মেধার ভিত্তিতে। বরাদ্দ ১০০ নম্বর। এরমধ্যে শিক্ষাগত যোগ্যতার জন্য ৫৫ নম্বর, অভিজ্ঞতার জন্য ৩০ নম্বর এবং পার্সোনালিটি/ ইন্টেলিজেন্সের জন্য ১৫ নম্বর থাকছে।
দরখাস্ত করবেন অনলাইনে https://www.rrc-wr.com ওয়েবসাইটের মাধ্যমে, ২২ অগস্টের মধ্যে। বিজ্ঞপ্তি নং E/890/1/Contract/JE/S&C। আরও বিস্তারিত তথ্য ওয়েবসাইটে।
বিজ্ঞপ্তি ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন দরখাস্ত করতে ক্লিক করুন: এখানে

