কাজ শুরু বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের

belghoria expressway and work

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: টালবাহানার পর শেষ পর্যন্ত কাজ শুরু হয়েছে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের। সূত্রের খবর, সবচেয়ে খারাপ অংশের কাজ শুরু হল। বিমানবন্দর থেকে দক্ষিণেশ্বর দিকে যাওয়ার সময়ে বরানগর স্টেশনের আগেই রয়েছে একটি সাবওয়ে। সেই অংশের রাস্তা অতিশয় খারাপ। গাড়ি চলাচলে সমস্যা তৈরি হয়। নিত্য দুর্ঘটনা ঘটে।জানা গিয়েছে,এই অংশে কাজ শুরু করল জাতীয় সড়ক কর্তৃপক্ষ। সাবওয়ের রাস্তার এক তৃতীয়াংশ বন্ধ করে, সেখানের সব পিচের আস্তরণ তুলে দেওয়া হচ্ছে। এরপর কাজ শুরু হল।

এন এইচ এ আইয়ের আধিকারিক সূত্রের খবর, মেট্রোর কাজের জন্য জল পড়ছে রাস্তার ওপর। এই অংশ দিয়ে প্রচুর ভারী গাড়ি চলাচল করে।এর ফলে রাস্তা খারাপ হয়ে যায়। মেট্রো নির্মাণ সংস্থাকে জানানো হয় সাবওয়ের ছাদের অংশ মেরামত করার জন্য। অন্যদিকে জাতীয় সড়ক কর্তৃপক্ষের আধিকারিকের উপস্থিতিতে সাবওয়ের মধ্যে থাকা রাস্তার পিচ সম্পূর্ণ তুলে দেওয়া হচ্ছে। এই রাস্তাও কংক্রিটের পুরোপুরি করা হবে। সূত্রের আরও খবর,
মেট্রোর কাজ চলার জন্য জল লিক করে এই রাস্তায় পড়ছে। আবার বহু ভারী গাড়ি এই পথ দিয়ে যাতায়াত করে। জল বিটুমিনের ক্ষতি করে তাই এই রাস্তা দ্রুত খারাপ হয়ে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *