চলন্ত অটোতে তরুণীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার চালক

Snapshot_0

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: চলন্ত অটোতে তরুণীর শ্লীলতাহানির ঘটনা ঘটল বিধাননগরে। গ্রেপ্তার অটো চালক।সূত্রের খবর, প্রলয় মল্লিক নাম ওই অটোচালককে গ্রেপ্তার করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ। তাকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে। সূত্রের আরও খবর, গত রবিবার সন্ধ্যে ৭টা নাগাদ সল্টলেকের বাসিন্দা এক তরুণী বিধাননগর স্টেশন থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে অটোতে ওঠে। অভিযোগ, অটোতে উঠে সল্টলেকে ঢোকার পর বিভিন্ন রাস্তায় ঘোরাতে থাকে ওই অভিযুক্ত অটোচালক।

পাশাপাশি তাঁকে শ্লীলতাহানির চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেছেন ওই তরুণী। এরপর রাস্তায় কোনওভাবে অটো থেকে নেমে বাড়ি চলে যায় তিনি। পরিবারকে সব কথা জানবার পর গতকাল অটো নম্বর দিয়ে বিধাননগর উত্তর থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে বিধাননগর উত্তর থানার পুলিশ গতকাল রাতে অটো চালক প্রলয় মল্লিককে গ্রেফতার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *