ক্যামেরায় ধরা পড়ল বিরল প্রজাতির নীল তিমি

maroubra

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: মারৌব্রাতে দেখা গিয়েছে নীল তিমি। এই নিয়ে ১০০ বছরে মাত্র ৩ বার। সূত্রের খবর, সমুদ্রের গভীর জলরাশি থেকে কয়েক মাইল পথ পেরিয়ে এসেছে এটি। উল্লেখ্য, গত মাসে অস্ট্রেলিয়ার সিডনির সমুদ্র উপকূলে তা দেখা গিয়েছে বিরল প্রজাতির এই নীল তিমিটিকে। নিউ সাউথ ওয়েলস ন্যাশনাল পার্ক অ্যান্ড ওয়াইল্ড লাইফ সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, তিমিটি দৈর্ঘ্যে ২৫ মিটারের বেশি। এর ওজনও আনুমানিক ১০০ টন।

নিউ সাউথ ওয়েলস ন্যাশনাল পার্কের এক আধিকারিক জানিয়েছেন, সমুদ্রনগরী মারৌব্রাতে দেখা যায় নীল তিমিটিকে। স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে বিশ্বে নীল তিমি আকারে সবচেয়ে বড়। ওই আধিকারিক আরও জানান, এদের তেমন একটা চোখে পড়ে না। কারণ নীল তিমি সমুদ্রের এতটাই গভীরে থাকে যে, এদের দেখা পাওয়া খুবই দুষ্কর। নীল তিমির সংখ্যা বা তাদের অভ্যাস সমন্ধেও বহু তথ্য এখনও আমাদের অজানা। এই প্রজাতি এখন বিলুপ্তপ্রায়। সরকারের পক্ষ থেকে এদের সংরক্ষণ করা হচ্ছে। বিশ্বের বিরল স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে রয়েছে এই নীল তিমি। গোটা বিশ্বে এদের সংখ্যা প্রায় ১০ থেকে ২৫ হাজারের মধ্যে।

আকৃতিতে এত বড় হওয়া সত্ত্বেও তা কোনওভাবে সিডনির সমুদ্রপাড়ের মানুষজনদের নজর এড়িয়ে গিয়েছে বলে অনুমান করা হচ্ছে। তবে এক ফোটোগ্রাফারের ক্যামেরায় ধরা পড়ে যায় এটি। ওই ফোটোগ্রাফার জানিয়েছেন, গতকাল প্রচুর হ্যাম্পব্যাকস দেখছিলাম। তারমধ্যেই হঠাৎই চোখের সামনে ভেসে উঠল ওই নীল তিমি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *