SONIYA RAMANOthers Sports 

সোনিয়া রামনের নতুন ইতিহাস

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ সোনিয়া রামন এক নতুন ইতিহাস গড়লেন এনবিএ-তে । জানা যায়, তিঁনি প্রথম ভারতীয়-আমেরিকান মহিলা হিসাবে অংশ নিলেন মেম্ফিস গ্রিজলিস টিমে । সেখানকার সহকারী কোচ হলেন তিঁনি।
এ বিষয়ে তাঁর বক্তব্য, ‘ মেম্ফিস গ্রিজলিস টিমের কোচিং স্টাফের দায়িত্ব পেয়ে আমি উচ্ছসিত । এটা একটা দারুন সুযোগ । মেম্ফিসে গিয়ে এই দায়িত্ব নিতে উদগ্রীব হয়ে আছি । সেই সঙ্গে টেলর জেনকিন্সের সঙ্গে কাজের সুযোগও পাব । টিমের তরুণ প্লেয়ারদের সঙ্গে কাজ করতেও ভালো লাগবে ।’
উল্লেখ্য, রামন ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির ইঞ্জিনিয়ার ছিলেন । আরও জানা যায়, তিঁনি এমআইটির মেয়ে ইঞ্জিনিয়রদের বাস্কেটবলের কোচ ছিলেন । ২০১৬ এবং ২০১৭ সালে নিউ ইংল্যান্ড প্রদেশে ছেলে-মেয়ে অ্যাথলেটিক কনফারেন্সে বর্ষসেরা কোচ হয়েছিলেন ।

Related posts

Leave a Comment