ElephantOthers Travel 

পর্যটকদের সুবিধার জন্য এবার হেল্প-লাইন

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ ২৪ ঘণ্টার জন্য হেল্প লাইন চালু করার সিদ্ধান্ত গ্রহণ করল পর্যটন দপ্তর । পুজোর আগেই পর্যটকদের সুবিধার জন্য এই ব্যবস্থা চালু করা হবে বলে জানা গিয়েছে । সূত্রের খবর, শিলিগুড়ির মৈনাক ট্যুরিস্ট লজে পঞ্চমীর দিন থেকেই খোলা হবে চব্বিশ ঘন্টার জন্য হেল্প-লাইন ব্যবস্থা । উত্তরবঙ্গে বেড়াতে গিয়ে পর্যটকরা যাতে কোনও সমস্যার মধ্যে না পরে তা দেখার দায়িত্ব ট্যুর অপারেটরদের ।
প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে সব পর্যটন কেন্দ্র বন্ধ হয়ে গিয়েছে । পুজোর সময়ের কথা চিন্তা করে ব্যবসায়ীরা উদ্বিগ্ন । সূত্রের আরও খবর, এক বৈঠকে মৈনাক ট্যুরিস্ট, হোম-স্টে মালিক, হোটেল ব্যবসায়ী এবং জেলা প্রশাসন আধিকারিকদের সাথে একটি বৈঠকের পর এই সমস্যার সমাধান হয়েছে । পর্যটন মন্ত্রী গৌতম দেব জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের পর্যটনকে চাঙ্গা করার ব্যাপারে তৎপর । ফলে হেল্প-লাইন খোলার পাশাপাশি এ বার পর্যটকদের একটা ডেটাবেসও তৈরী করার পরিকল্পনা হয়েছে । তবে প্রতিটি পর্যটককেই করোনা স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে ।
জানা গিয়েছে, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারকে নিয়ে জেলা ট্যুরিজম বোর্ড গঠন করা হবে । এছাড়াও প্রতিটি জেলায় জেলাশাসক পর্যটনের সঙ্গে জড়িত সরকারি দপ্তরের আধিকারিক এবং পর্যটন ব্যবসায়ীদের নিয়েও বোর্ড গঠন করা হবে ।
আরও জানা যায়, সিকিমেও ১০ অক্টোবর থেকে পর্যটকরা যেতে পারবেন বলে সিকিম সরকার ঘোষণা করেছে ।

Related posts

Leave a Comment