dhoni iplOthers Sports 

ধোনি এখন আইপিএল-এ চমক দেওয়ার অপেক্ষায়

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ১৪ মাস পর ২২ গজে আবারও মাহি।
ভারতীয় দলের ৭ নম্বর জার্সি তুলে রেখেছেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক। ভারতের জার্সিতে অবসর নিলেও ক্রিকেটকে এখনও বিদায় জানাতে নারাজ ধোনি। আইপিএলে দুবাইয়ের মাঠে আবারও হেলিকপ্টার শট। সূত্রের খবর, ১০ জুলাই ২০১৯ ম্যানচেস্টার থেকে ১৯ সেপ্টেম্বর ২০১৯ আবুধাবি। ক্রিকেট মাঠে নামলেন মহেন্দ্র সিং ধোনি। বিশ্বকাপ সেমিফাইনাল খেলার পর আর নামেননি তিনি। এর মধ্যে মাহির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘটনা। ভারতীয় দলের সাত নম্বর জার্সি তুলে রেখেছেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক। দুবাইতে ধোনিকে দেখার জন্য দর্শকের ভিড় দেখা যায়। চেন্নাই দলের জার্সিতে আইপিএলের প্রথম ম্যাচে নজর কাড়লেন তিনি।গতকাল ধোনির চেন্নাই ৫উইকেটে জয়ী হল মুম্বাইয়ের বিরুদ্ধে। অন্যদিকে ধোনির নেতৃত্বে সবথেকে বেশি বার আইপিএল ফাইনাল খেলেছে চেন্নাই। 8 বার ফাইনাল খেলে ৩ বার চ্যাম্পিয়ন হওয়ার নজির রয়েছে তাঁর দখলে। সাফল্য ও মহেন্দ্র সিং ধোনি যেন একসূত্রে বাঁধা। আইপিএলের ১২ বছরের ইতিহাসে অধিনায়ক ধোনির সাফল্য অনেক।
সূত্রের আরও খবর, গত বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ধোনির রান আউট আর ভারতের বিদায়ের পর ছবিটা পাল্টে যায়। ক্রিকেট থেকে সরিয়ে নিয়েছিলেন নিজেকে।এরপর ভারতীয় সেনার সঙ্গে ট্রেনিংসহ কয়েকটা ক্ষেত্রে তাঁকে দেখা গিয়েছে। ক্রিকেট বাদে সবকিছুই করেছেন ধোনি। আবার ক্রিকেট সংক্রান্ত প্রশ্নের উত্তরও দেননি।
তবে অনুশীলন করতে দেখা গিয়েছিল। আইপিএল শুরু হবার আগে চেন্নাইয়ের ক্যাম্পে যোগ দেন। তবে করোনা আবহে ফিরে গিয়েছিলেন রাঁচি। সংযুক্ত আরব আমিরশাহিতে আইপিএল ঘোষণা হওয়ার পরই দল নিয়ে ভাবনা -চিন্তা শুরু করেছিলেন। ৬ দিনের শিবিরও করেন। ওই শিবির শুরুর দিনেই স্বাধীনতা দিবসে ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেন তিনি। ভারতের সর্বকালের সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এখন আইপিএল-এ চমক দেওয়ার অপেক্ষায়।

Related posts

Leave a Comment