Liscover MumiesOthers 

মিশরে দক্ষিণ কায়রোয় মমির সন্ধান

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মমির খোঁজ পাওয়া গেল। সূত্রের খবর, পাথরের তৈরি নকশা কাটা কফিনে শোয়ানো রয়েছে প্রাচীন এই মমি। মিশরে দক্ষিণ কায়রোর সাকারা এলাকায় ৩টি প্রাচীন কুয়ো থেকে এইরকম ৫৯টি কফিন উদ্ধারের কথা জানানো হয়েছে। সূত্রের আরও খবর, মিশরে ওই এলাকায় ছোট-বড়-সহ প্রায় ১১টি পিরামিড রয়েছে বলে জানা যায়। জোসের পিরামিডের কাছে উদ্ধার হয় কফিনগুলি এমনও জানা যায়। বিশেষজ্ঞরা এ বিষয়ে জানিয়েছেন, মমিগুলি প্রায় ২৬০০ বছরের পুরনো। কায়রোয় নির্মীয়মান গ্র্যান্ড ইজিপ্সিয়ান জাদুঘরে এগুলি প্রদর্শনের ব্যবস্থা করা হবে, সরকারিভাবে একথা জানা যায়।

Related posts

Leave a Comment