এবার প্রাকৃতিক বিপর্যয়েও স্যাটেলাইট সংযোগ ব্যবস্থা

Ham Radio

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : প্রাকৃতিক দুর্যোগেও স্যাটেলাইট সংযোগ। প্রাকৃতিক দুর্যোগ-সহ অতিমারির তাণ্ডব। এক্ষেত্রে দেশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রধান প্রতিবন্ধকতা হয় যোগাযোগের ক্ষেত্রে। সূত্রের খবর, ইন্টারনেট থেকে স্যাটেলাইট ফোনের জিপিএস সাময়িকভাবে হলেও বিঘ্ন ঘটে। যার ফলে সামগ্রিকভাবে সমস্ত পরিষেবা ব্যাহত হয়ে পড়ে। সূত্রের আরও খবর, এমতপরিস্থিতিতে এতদিন এই অবস্থায় যোগাযোগ টিঁকে থাকত হাই ফ্রিকোয়েন্সি (এইচএফ) রেডিও-র ওপর নির্ভর করে।

এক্ষেত্রে আরও জানা গিয়েছে, আবহাওয়ার তারতম্যে এক্ষেত্রে অনেক সময় কথা বুঝতে না পারা এবং নানা আওয়াজ ব্যাঘাত সৃষ্টি করত। রেডিও এবং স্যাটেলাইটের যুগলবন্দিতে এবার সমস্যা সমাধান করেছে হ্যাম রেডিও অপারেটররা। স্থানীয় সূত্রে আরও খবর, দক্ষিণ ২৪ পরগনা জেলার ফ্রেজারগঞ্জে উপকূলরক্ষী বাহিনীর দফতরের পাশে পরীক্ষামূলকভাবে অ্যান্টেনা বসিয়ে কাতার অস্কার ১০০ সিস্টেমে ইএসএইচএআইএল-২ নামে দক্ষিণ আফ্রিকার ওপরে অবস্থিত একটি সম্প্রচারমূলক স্যাটেলাইটের সঙ্গে সংযোগ স্থাপন করা হয়েছে। এক্ষেত্রে যার মাধ্যমে বিশ্বের ৩৬টি দেশের সঙ্গে নিরবিচ্ছিন্নভাবে কথা বলা গিয়েছে বলে জানিয়েছেন ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সেক্রেটারি অম্বরীশ নাগ বিশ্বাস। দেশের পূর্বাঞ্চলে এটিই প্রথম পরীক্ষামূলক সাফল্য বলেও দাবি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *