rashiLifestyle Others 

আজকের রাশিফল শনিবার; ৩০ আশ্বিন ১৪২৭; ইঃ ১৭ অক্টোবর ২০২০

মেষঃ নিজের ক্ষমতায় ব্যবসায় অগ্রগতি। কাজে অমনোযোগিতা। পুরোন পাওনা পেতে বেগ পেতে হবে। কর্মস্থলে কাজ নিয়ে গন্ডগোল। নিজের অভিজ্ঞতার প্রকাশ না করাই ভাল। বিদ্যার্থীদের শুভ।

বৃষঃ প্রতিযোগিতার নেশার জন্য খরচ বৃদ্ধি। আগুন থেকে বিপদের আশঙ্কা। তর্ক থেকে জয়লাভ করতে পাড়ার জন্য আনন্দ। আর্থিক চাপ বাড়তে পারে। মাথার যন্ত্রনায় কষ্ট। প্রেমে অশান্তি বৃদ্ধি।

মিথুনঃ উপহার পাওয়ার যোগ। ছোটদের সঙ্গে তর্ক বাঁধতে পারে। মাথা ঠান্ডা রাখার প্রয়োজন। আর্থিক টানাপোড়েনের জন্য সংসারে অশান্তি। মাতা-পিতার সঙ্গে সুসম্পর্ক থাকবে।

কর্কটঃ আর্থিক কারণে অপমানিত হওয়ার সম্ভাবনা। প্রতিভার জেরে জনপ্রিয়তা লাভ। কোনও ছোট অশান্তি আদালত পর্যন্ত গড়াতে পারে। চলাফেরায় বাড়তি সতর্কতা প্রয়োজন। ব্যবসায় সফলতা অর্জন।

সিংহঃ রাস্তায় খারাপ পরিস্থিতির জন্য চাপে পড়তে হতে পারে। পরিবারের কারোর ব্যবহারের জন্য ক্ষোভের সৃষ্টি হতে পারে। খরচ বৃদ্ধি। পারিবারিক পম্পত্তি নিয়ে অশান্তি।

কন্যাঃ গুরুজনের কথা মেনে চললে ব্যবসায় লাভ হতে পারে। ভাল আলোচনায় সন্মান প্রাপ্তি। কর্মস্থানে কারোর অনুগত হয়ে চলতে হতে পারে। বেশি অর্থ অপচয়ের জন্য সংসারে বিবাদ।

তুলাঃ গড়ি চালানোর ব্যাপারে সাবধান থাকতে হবে। ব্যবসায় চাপ বৃদ্ধি। প্রিয়জনের স্নেহ লাভ। চিকিৎসায় খরচ বৃদ্ধি। দুপুরের পর আগুন থেকে সাবধান। কর্মস্থলে বাধা। উন্নতির চেষ্টা চালিয়ে যাওয়া ভাল।

বৃশ্চিকঃ দাঁতের যন্ত্রনা বাড়বে। প্রিয় কারোর সাথে তর্কের জন্য মানসিক অশান্তি। ব্যবসায় মহাজনের সঙ্গে বিবাদ। ব্যবসায় বাড়তি লাভ। স্ত্রীর সঙ্গে বিবাদে ক্ষতি হতে পারে। কোনও আশা পূরণ হওয়ায় আনন্দ।

ধনুঃ পরিবারের সকলের সঙ্গে অশান্তি বৃদ্ধি। ব্যবসায় অতিরিক্ত লোভের জন্য বিপদ। দুপুরের পর কাজের জন্য অতিরিক্ত ব্যস্ততা। বিয়ে সংক্রান্ত বিষয়ে আলোচনা। রক্তপাতের আশঙ্কা। আর্থিক চাপ বৃদ্ধি।

মকরঃ সাবধানে চলাফেরা প্রয়োজন। আর্থিক সুবিধা হওয়ার সম্ভাবনা। পাওনা আদায় নিয়ে মাথা গরম হওয়ার সম্ভাবনা। সৎসঙ্গে থাকার জন্য উন্নতি। ভাই বা বোনের সঙ্গে অশান্তি বৃদ্ধি। ব্যবসায় চিন্তা বাড়বে। পেটের সমস্যা বৃদ্ধি।

কুম্ভঃ মাথায় কোনও খারাপ চিন্তা প্রশ্রয় দেওয়া উচিৎ নয়। মানসিক চঞ্চলতা বৃদ্ধি। সামাজিক কারণে সুনাম বৃদ্ধি। পড়াশোনার জন্য ভাল সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে তর্ক এড়িয়ে চলা ভাল।

মীনঃ শরীরের কোনও ক্ষত বিপদ ডেকে আনতে পারে। উচ্চপদস্ত ব্যক্তির সঙ্গে তর্ক বাঁধতে পারে। ভাল কাজের জন্য পুরস্কৃত। জলপথে বিপদের সম্ভাবনা। কিছু চুরি যাওয়ার সম্ভাবনা। ব্যবসায় সাফল্য নিয়ে চিন্তা।

🌹🙏🙏🙏🌹
আমাদের তথ্য ভাল লাগলে লাইক ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন এবং আপনার মতামত জানান।

Related posts

Leave a Comment