আইএমএফ কর্ণধার ক্রিস্টালিনা জর্জিয়েভার পরামর্শ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা পরিস্থিতির জেরে বিশ্ব অর্থনীতি বিপর্যস্ত। এই টালমাটাল অবস্থায় কয়েকটি দেশের ঋণের বোঝা বিপজ্জনকভাবে বেড়ে গিয়েছে। এক্ষেত্রে আইএমএফ-এর কর্ণধার ক্রিস্টালিনা জর্জিয়েভা পরামর্শ দিয়ে জানিয়েছেন, দ্রুত ঋণ পুনর্গঠনের প্রক্রিয়া শুরু করুক ঋণদাতা ও ঋণগ্রহীতারা। অন্যদিকে জি-২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির দ্বিপাক্ষিক ঋণের কিস্তি স্থগিতের মেয়াদ ৬ মাস বাড়ানোকে স্বাগত জানান তিনি। এক্ষেত্রে তাঁর বক্তব্য, এই পদক্ষেপ সাময়িক স্বস্তি দেবে। তবে অবিলম্বে ঋণ পুনর্গঠনের মতো দৃঢ় পদক্ষেপ প্রয়োজন রয়েছে।

