madhymik 2021Education Others 

২০২১ সালের মাধ্যমিক পরীক্ষা কি নির্ধারিত সময়েই হবে, উঠছে প্রশ্ন

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: মাধ্যমিকের পরীক্ষা কি নির্ধারিত সময়েই হবে তা নিয়েই উঠছে প্রশ্ন। সূত্রের খবর, পর্ষদের কয়েকটি বিভাগের কর্মচারিদের এবার পুজোর ছুটি বাতিল করেছে মধ্যশিক্ষা পর্ষদ। রাজ্য স্কুল শিক্ষা দফতর ও মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে এই খবর জানা গিয়েছে। সূত্রের আরও খবর, পর্ষদের প্রশ্নপত্র সংক্রান্ত বিভাগ-সহ কয়েকটি বিভাগের কর্মীদের পুজোর ছুটি বাতিল করা হয়েছে।

এক্ষেত্রে জানা যায়, এই সব কর্মচারীরা যাঁরা মূলত পরীক্ষার সঙ্গে জুড়ে-জড়িয়ে রয়েছে। এরপরই তৈরি হয়েছে জল্পনা। উল্লেখ্য, প্রতিবারই ফেব্রুয়ারি মাসে সাধারণত মাধ্যমিক পরীক্ষা হয়। করোনা আবহে ২০২১ সালের মাধ্যমিক পরীক্ষা পিছনোর ব্যপারে নানা মহলে গুঞ্জন। অন্যদিকে আরও জানা যায়, রাজ্যের বিধানসভা ভোটের পর মাধ্যমিক হওয়ার সম্ভাবনার বিষয়ে চিন্তা-ভাবনা চলছে বলেও একাংশ মনে করছেন। পর্ষদের কর্মীদের পুজোর ছুটি বাতিলের হওয়ার পর ভিন্ন ধারণা তৈরি হয়েছে।

অন্যএকটি মহলের বক্তব্য, ফেব্রুয়ারি মাসেই ২০২১ সালের মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে, এমন সম্ভাবনার বিষয়ে ইঙ্গিত দিচ্ছেন পর্ষদের আধিকারিকরা। অন্যদিকে স্কুল শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, স্কুল শিক্ষা সচিবের পক্ষ থেকে মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদকে ফেব্রুয়ারি ও মার্চ মাসেই পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিয়ে রাখতে বলা হয়েছে।

Related posts

Leave a Comment