গগনযান হতে চলেছে ভারতের প্রথম মানববাহী মহাকাশযান

Gaganyaan

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে ২০২২ সালের আগস্টে পাড়ি দিতে পারে গগনযান। ইসরোর চেয়ারম্যান কে শিবন এমনই ইঙ্গিত দিয়েছেন বলে খবর। তবে করোনা পরিস্থিতির ওপর নির্ভর করে সবটাই ঠিক হবে। যাত্রার সূচিতে পরিবর্তন হওয়ার সম্ভাবনাও রয়েছে। ইসরো সূত্রের খবর, এই গগনযান হতে চলেছে ভারতের প্রথম মানববাহী মহাকাশযান। জানা যায়, এই প্রকল্পে ইসরোর সঙ্গে হাত মিলিয়ে কাজ শুরু করছে হিন্দুস্থান অ্যারোনটিক্যাল লিমিটেড। পাশাপাশি ডিআরডিও প্রযুক্তিগত সাহায্য করছে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, মহাকাশচারীদের খাবার ও স্বাস্থ্যের বিষয়গুলি দেখবে ডিআরডিও। আবার সাহায্য করছে বিভিন্ন আন্তর্জাতিক মহাকাশ সংস্থাও। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, ৩ জনকে পাঠানোর পরিকল্পনা রয়েছে ভারতের। এক্ষেত্রে বায়ুসেনার ৪ সদস্যকে প্রশিক্ষণ দিচ্ছে রাশিয়া। মহাকাশের চিকিৎসা প্রযুক্তি সহায়তায় ফ্রান্স। ইসরো সূত্রে আরও জানা যায়, ভারত ৫৯টি দেশের সঙ্গে মহাকাশ সহায়তা সংক্রান্ত ২৫০টি নথিতে স্বাক্ষর করেছে। এক্ষেত্রে মহাকাশে ভারতের অস্তিত্ব আরও জোরালো হবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে মহাকাশে যেতে আগ্রহী দেশগুলিকেও সাহায্য করতে পারবে বলেও ইসরো সূত্রে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *