অতিবৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি হায়দরাবাদে

Flood Situation

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বন্যায় বিপর্যস্ত হায়দরাবাদ। অতিবৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে হায়দরাবাদ ও তার পার্শ্ববর্তী এলাকায়। সূত্রের খবর, প্রায় ৭০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। প্রবল বর্ষণের পর শহরের বিভিন্ন এলাকায় এখনও জল জমে রয়েছে বলেও খবর। অন্যদিকে আবহাওয়া দফতর ফের বৃষ্টির পূর্বাভাস দেওয়াতে নতুন করে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। সূত্রের আরও খবর, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও বন্যাদুর্গত পরিবারগুলিকে ১০ হাজার টাকা করে সাহায্য দেওয়ার আশ্বাস দিয়েছেন। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, যাঁদের বাড়ি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাঁদের ১ লক্ষ টাকা এবং আংশিক ক্ষতিগ্রস্তদের বাড়ি মেরামতির জন্য ৫০ হাজার টাকা করে দেবে রাজ্য সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *