২৫ টেকনিক্যাল ও লিয়েজঁ অফিসার নিচ্ছে ইলেক্ট্রনিক্স কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেড

ECIL

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: টেকনিক্যাল ও লিয়েজঁ অফিসারের পদে ২৫ জনকে নিচ্ছে ইলেক্ট্রনিক্স কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেড। নিয়োগ হবে ২ বছরের চুক্তিতে।

টেকনিক্যাল অফিসার: শূন্যপদ ২৪টি (হায়দরাবাদে ১১, ভাটিন্ডায় ৮, নিউ দিল্লিতে ১, মুম্বইয়ে ৩, লোনাভালায় ১)। ৩০-৯-২০ তারিখের হিসেবে বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে এবং ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। থোক মাইনে ২৩,০০০ টাকা। অন্তত ৬০ শতাংশ নম্বর নিয়ে সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণির ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা বি ই/ বি টেক ডিগ্রিধারী হতে হবে। সঙ্গে অন্তত ১ বছরের সংশ্লিষ্ট অভিজ্ঞতা থাকা চাই। শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন পিডিএফে।

লিয়েজঁ অফিসার: শূন্যপদ ১টি (ভাটিন্ডায়)। ৩০-৯-২০ তারিখের হিসেবে বয়স ৫০ বছরের মধ্যে হতে হবে এবং ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। থোক মাইনে ৭৫,০০০ টাকা। সঙ্গে টেলিফোন খরচ ১,০০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অন্তত ৬০ শতাংশ নম্বর নিয়ে ইলেক্ট্রনিক্সের প্রথম শ্রেণির ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে এবং ইন্ডিয়ান আর্মড ফোর্সে Col/Lt Col রাঙ্ক থেকে অবসর গ্রহণ করে থাকতে হবে। লিয়েজঁ, কো-অর্ডিনেশন, ইন্টারফেস প্রভৃতিতে অন্তত ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

প্রার্থিবাছাই হবে বি ই/ বি টেকের নম্বর এবং সংশ্লিষ্ট অভিজ্ঞতার ভিত্তিতে। এভাবে শূন্যপদের ৪ গুণ প্রার্থীকে বাছাই করা হবে ভার্চুয়াল ইন্টারভিউয়ের জন্য। বিচার করা হবে পারফর্ম্যান্স ও সংশ্লিষ্ট অভিজ্ঞতার ভিত্তিতে। সফল প্রার্থীদের নথিপত্র যাচাই করা হবে। ইন্টারভিউ ও নথিপত্র যাচাইয়ের দিনক্ষণ ই-মেলে জানানো হবে। ইন্টারভিউয়ে আসতে হবে শর্ট নোটিশে। নোটিস পাঠানাে হবে ই-মেলের মাধ্যমে। ইন্টারভিউয়ে সফল প্রার্থীদের থেকে চূড়ান্ত বাছাই হবে প্রমাণপত্র যাচাইয়ের মাধ্যমে।

দরখাস্ত অনলাইন রেজিস্ট্রেশন করবেন http://www.ecil.co.in ওয়েবসাইটের ‘Careers’ লিঙ্ক এবং পরে ‘e-Recruitment’ -এর মাধ্যমে, ৩ নভেম্বর দুপুর ২টোর মধ্যে। অনলাইন দরখাস্ত রেজিস্ট্রেশনের পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন সিরিয়াল নং-সহ দরখাস্তের প্রিন্ট নিয়ে রাখবেন। নম্বরটি অবশ্যই লিখে রাখবেন, পরে কাজে লাগবে। অনলাইন দরখাস্ত করার শেষ তারিখের মধ্যে দ্বিতীয়বারও প্রিন্ট নিতে পারবেন।

প্রিন্ট নেওয়া দরখাস্তের নির্দিষ্ট জায়গায় সই করবেন এবং ছবির জন্য নির্দিষ্ট জায়গায় একটি পাসপোর্ট মাপের ছবি সাঁটবেন। এবার দরখাস্তের সঙ্গে দেবেন যাবতীয় প্রমাণপত্রের প্রত্যয়িত জেরক্স। দরখাস্তের ১ কপি নিজের কাছে রাখবেন, পরে কাজে লাগবে। আরও বিস্তারিত তথ্য পাবেন পিডিএফে। বিজ্ঞপ্তি নং ৩০/২০২০।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

অনলাইন দরখাস্ত করতে ক্লিক করুন: এখানে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *