Malabar ExerciseOthers 

উত্তেজনার আবহে বঙ্গোপসাগরে মালাবার মহড়া

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মালাবার মহড়া। ৪ দেশের জোট কোয়াড-এর নৌ-মহড়া। চিনকে নিয়ে উত্তেজনার আবহে বঙ্গোপসাগরে শুরু হচ্ছে এই মহড়া। ভারত, অস্ট্রেলিয়া, আমেরিকা ও জাপান এই নৌ-মহড়াতে অংশ নিচ্ছে। সূত্রের খবর, মালাবার ২০২০ নামে এই মহড়ায় ৪টি দেশের একাধিক রণতরী অংশ নেবে বলে জানা গিয়েছে। সূত্রের আরও খবর, চলতি মাসে দু-দফায় এই মহড়া চলবে। লাদাখে উত্তেজনা পরিস্থিতি এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক দেশে চিনের প্রভাবের জন্য এই মহড়া গুরুত্বপূর্ণ হতে চলেছে।

Related posts

Leave a Comment