নোটিস পাঠিয়ে ট্যুইটারের কাছে ব্যাখ্যা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ট্যুইটারকে নোটিস। সূত্রের খবর, লে-কে জম্মু ও কাশ্মীরের অংশ হিসেবে দেখানোর জন্য এই নোটিস। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, এই সংক্রান্ত বিষয়ে নোটিস পাঠিয়ে ট্যুইটারের কাছে ব্যাখ্যা তলবও করেছে কেন্দ্রীয় সরকার। সূত্রের আরও খবর, খুব শীঘ্রই জবাব দিতে হবে ট্যুইটারকে। এক্ষেত্রে ট্যুইটার জবাব না দিলে বা তাদের ব্যাখ্যা ‘সন্তোষজনক’ না হলে পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানা গিয়েছে।

