Reception of Corona Fighters at Bidhannagar Sub-Divisional HospitalOthers Video 

বিধাননগর মহকুমা হাসপাতালে করোনা যোদ্ধাদের সংবর্ধনা

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ বিধাননগর মহকুমা হাসপাতালে প্রায় ৭০ জন বিভিন্ন স্বাস্থ্যকর্মী, চিকিৎসক ও সুইপারসহ করোনা যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হল। জানা গিয়েছে সেখানে উপস্থিত ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু এবং বিধান নগর এসডিও, বিধাননগর মহকুমা হাসপাতালে সুপার ও বিভিন্ন চিকিৎসকরা।

অন্যদিকে পশ্চিমবঙ্গে ৫জন বিজেপি পর্যবেক্ষক দায়িত্ব নেওয়া প্রসঙ্গে সুজিত বসু জানান, যে ৫জন এসেছেন তাঁদের নাম বাংলার মানুষ জানে না, যাঁরা এসেছেন তাঁদের কাজ তাঁরা করবেন। আমাদের দল প্রস্তুত, আর যে দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই দল অনেক শক্তিশালী। তৃতীয়বারের জন্য তিনিই আবার শপথ নেবেন সেটা সময়ের অপেক্ষা।

Related posts

Leave a Comment