৭০ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার (ট্রেনি) নিচ্ছে এনটিপিসি লিমিটেড
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ঝাড়খন্ড, ওড়িশা এবং ছত্রিশগড়ের বিভিন্ন কোল মাইন গুলির জন্য ৭০ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার (ট্রেনি) নিচ্ছে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড।
মাইনিংয়ে শূন্যপদ ৪০টি, মেকানিক্যালে ১২টি, ইলেকট্রিক্যালে ১০টি এবং মাইন সার্ভেতে ৮টি। নিয়োগ হওয়া প্রার্থীদের প্রথমে ২ বছরের ট্রেনিং হবে বিভিন্ন কোল মাইন -এ। ১২-১২-২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে। ওই তারিখের হিসেবে Land Oustees -দের বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
মাইনিং -এর প্রার্থীদের রেগুলার, অন্তত ৭০ শতাংশ নম্বর নিয়ে মাইনিং বা মাইনিং অ্যান্ড মাইন সার্ভেইং ইঞ্জিনিয়ারিংয়ের পুরো সময়ের ডিপ্লোমাধারী হতে হবে।
ইলেক্ট্রিক্যাল -এর প্রার্থীদের রেগুলার, অন্তত ৭০ শতাংশ নম্বর নিয়ে ইলেক্ট্রিক্যাল বা ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের পুরো সময়ের ডিপ্লোমাধারী হতে হবে।
মেকানিক্যাল -এর প্রার্থীদের রেগুলার, অন্তত ৭০ শতাংশ নম্বর নিয়ে মেকানিক্যাল বা প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ের পুরো সময়ের ডিপ্লোমাধারী হতে হবে। ভারত সরকারের নিয়ম অনুযায়ী শারীরিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষণ থাকবে।
মাইন সার্ভে -এর প্রার্থীদের রেগুলার, অন্তত ৭০ শতাংশ নম্বর নিয়ে মাইন সার্ভে বা ডিপ্লোমা ইন মাইনিং ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা ইন মাইনিং অ্যান্ড মাইন সার্ভেইং বা মাইনিং অ্যান্ড মাইন সার্ভেইং -এর পুরো সময়ের ডিপ্লোমাধারী হতে হবে।
সবক্ষেত্রেই তফশিলি বা শারীরিক প্রতিবন্ধীদের অন্তত পাস মার্ক এবং Land Oustees -দের অন্তত ৫০ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে।
আবেদনের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের থেকে প্রথমে ২টি ধাপে অনলাইন টেস্ট (কম্পিউটার বেসড টেস্ট) -এর মাধ্যমে প্রার্থিবাছাই করা হবে। প্রথম ধাপে হবে অনলাইন অ্যাপটিটিউড টেস্ট। এতে মোট ১২০টি মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে। উত্তরের জন্য সময় পাবেন ২ ঘণ্টা। প্রতি প্রশ্নে ১ নম্বর। নেগেটিভ মার্কিং আছে। প্রতি ভুল উত্তরের জন্য কাটা যাবে ০,২৫ নম্বর। সফল হতে অন্তত ৪০ (তপশিলি, ওবিসি বা শারীরিক প্রতিবন্ধী হলে অন্তত ৩০) শতাংশ নম্বর পেতে হবে।
দ্বিতীয় ধাপে হবে অনলাইন টেকনিক্যাল টেস্ট। এতে থাকবে সংশ্লিষ্ট বিষয়ের ১২০টি মাল্টিপল চয়েস প্রশ্ন। উত্তরের জন্য সময় পাবেন ২ ঘণ্টা। প্রতি প্রশ্নে ১ নম্বর। ভুল উত্তরের জন্য কাটা যাবে ০.২৫ নম্বর। সফল হতে অন্তত ৪০ (তপশিলি, ওবিসি বা শারীরিক প্রতিবন্ধী হলে অন্তত ৩০) শতাংশ নম্বর পেতে হবে।
পরীক্ষা হবে প্রার্থীর পছন্দের শহরের পরীক্ষা কেন্দ্রে। অনলাইন দরখাস্ত পূরণের সময় পছন্দের শহরের নাম উল্লেখ করতে হবে।
দরখাস্তের ফি বাবদ দিত হবে ৩০০ টাকা। তফশিলি/ প্রতিবন্ধী/ প্রাক্তন সমরকর্মী/ মহিলাদের এই ফি দিতে হবে না। ফি জমা দেবেন এনটিপিসি -র অনুকূলে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন দিল্লির CAG শাখায় (Branch Code: 09996) বিশেষভাবে খোলা 30987919993 অ্যাকাউন্ট নম্বরে। এনটিপিসি পোর্টাল থেকে ডাউনলোড করা চালানের মাধ্যমে ফি জমা দেবেন নিকটবর্তী এসবিআই শাখায়।
অনলাইন রেজিস্ট্রেশন সিস্টেমের মাধ্যমে www.ntpccareers.net ওয়েবসাইটের মাধ্যমে, ১২ ডিসেম্বরের মধ্যে। এরজন্য প্রার্থীর বৈধ ই-মেল আইডি থাকা চাই। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং CM/Ranchi: 01/2020. আরও বিস্তারিত তথ্য পাবেন ওপরে বলা ওয়েবসাইটে/ পিডিএফে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

