Karachi StediumOthers Sports 

পাকিস্তান সফরে যাবে দক্ষিণ আফ্রিকা দল

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : দক্ষিণ আফ্রিকা দল ১৪ বছর পর আবার পাকিস্তান সফরে যাবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, আগামী বছরের জানুয়ারিতে ২টি টেস্ট ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন কুইন্টন ডি-ককরা। এক্ষেত্রে জানা গিয়েছে, টেস্ট হবে করাচি ও রাওয়ালপিন্ডিতে। পাশাপাশি টি-টোয়েন্টি ম্যাচগুলি হবে লাহোরে। পাকিস্তান ক্রিকেট বোর্ড সূত্রে জানানো হয়েছে, আগামী বছরের ১৬ জানুয়ারি দক্ষিণ আফ্রিকা দল পৌঁছে যাবে করাচিতে। পাকিস্তানে পৌঁছনোর পর দক্ষিণ আফ্রিকা দল থাকবে নিভৃতবাসে।

Related posts

Leave a Comment