farmers dayEnviornment Others 

জাতীয় কৃষক দিবস এবং তার গুরুত্ব

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: জাতীয় কৃষক দিবস- ২০২০। কেন এই দিনটিতে কৃষক দিবস পালিত হয়,তা জেনে নেওয়া যেতে পারে। কৃষকরা দেশের মেরুদণ্ড,একথা অস্বীকার করার কোনও জায়গা নেই। তাঁরা না ফসল ফলালে দেশ এই পর্যায়ে এসে পৌঁছাতো না। স্বল্প অর্থের বিনিময়ে তাঁরা পরিষেবা দিয়ে থাকেন। অনেক সময়েই তাঁদের অবহেলার মধ্যে থাকতে হয়।

মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার তাগিদে দিন-রাত এক করে পরিশ্রম করে থাকেন কৃষকরা। রীতিমতো মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলান। এক্ষেত্রে সবজি বা ফসল তাঁদের কাছে নিজের সন্তানের মতো। এবিষয়ে আরও বলা হয়েছে,ইন্ডিয়ান ডিশ থেকে ওয়েস্টার্ন বা কনটিনেন্টাল, আমরা যা-ই খেয়ে থাকি না কেন, তার মূল ভিত হল আমাদের কৃষকরা। এ জন্যই আমরা ভালো–মন্দ খেতে পারি। আমাদের অন্নের জোগাড় করার লক্ষ্যেই অনেক সময় তাঁদের দু’‌মুঠো ভাতও খাওয়া হয় না। তবুও তাঁরা নিরন্তর পরিশ্রম করেন। সেই কৃষকদের আজ ধন্যবাদজ্ঞাপন করার দিন। ২৩ ডিসেম্বর দিনটি গোটা দেশে পালিত হয়ে থাকে জাতীয় কৃষক দিবস হিসাবে। সামান্য অর্থের বিনিময়ে যাঁরা আমাদের এত বড়, সব চেয়ে মূল্যবান পরিষেবা দিয়ে থাকেন, তাঁদের অনেক সময়েই অবহেলায় থাকতে হয়। কৃষক বা চাষির ঘরের ছেলে-মেয়েরা আর পাঁচটা আর্থিক ভাবে স্বচ্ছল পরিবারের মতো বড় হয় না। বেশিরভাগ ক্ষেত্রে অভাবেই সংসার চলে এঁদের।

প্রত্যেকটা দিনই কৃষকরা কাজ করেন। আজকের দিনেই কৃষক দিবস পালন করা হয়ে থাকে। আজ দেশের পঞ্চম প্রধানমন্ত্রী চৌধুরি চরণ সিং এর জন্মদিন। তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন দেশের কৃষকদের জন্য একাধিক কাজ করেছেন। কৃষক সুবিধার জন্য একাধিক পদক্ষেপও গ্রহণ করেছিলেন। তাঁর আমলে কৃষকদের দিকটাও একই ভাবে গুরুত্ব পেয়েছে। কৃষকদের জন্য বানিয়েছিলেন একাধিক প্রকল্প। তার আগে ১৯৫২ সালে কৃষি মন্ত্রী থাকাকালীন তিনি কৃষিক্ষেত্রে জমিদারি প্রথা বিলোপ করেন। ১৯৫৩ সালে এই সংক্রান্ত একটি আইনও পাশ হয়। তাঁর জন্মদিনটিকে কৃষক দিবস হিসেবে পালিত হচ্ছে।

কৃষকদের সম্মান জানাতে এবং তাঁদের কাজ সকলের সামনে তুলে ধরার জন্য মূলত আজকের এই দিনটি পালন করা হয়। এই দিনে চৌধুরি চরণ সিং ১৯৭৮ সালে কিষান ট্রাস্টও বানিয়েছিলেন। এরফলে কৃষক দিবস হিসেবে তাৎপর্য আরও বেড়ে যায়। ২০০১ সাল থেকে আজকের দিনটিকে অর্থাৎ চৌধুরি চরণ সিংয়ের জন্মদিনটিকে কৃষক দিবস বা কিষাণ দিবস হিসেবে পালনের কথা ঘোষণা করা হয়। পরবর্তী সময় থেকে আজকের দিনটিকে কৃষক দিবস হিসেবে পালিত হয়ে আসছে দেশে। সম্প্রতি দিল্লিতে নয়া কৃষি আইন নিয়ে আন্দোলনরত দেশের কৃষকরা। এক্ষেত্রে আজকের দিনটির গুরুত্ব থেকেই যাচ্ছে।

Related posts

Leave a Comment