Ajay-DevganEntertainment 

‘মে ডে’-এর শ্যুটিং স্থগিত

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: রাকুলপ্রীত সিং করোনা আক্রমণ হওয়ার কারণে আপাতত ‘মে ডে’ এর শুটিং স্থগিত করা হয়েছে। সূত্রের খবর, এই মুহুর্তে ছবির পরিচালক-অভিনেতা অজয় দেবগন প্রথমে করোনা পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছেন। পরীক্ষার ফলাফল নেগেটিভ হাওয়ায় তিনি এবার নিজের একক দৃশ্যের শুটিং করবেন বলে জানা যায়। এক্ষেত্রে আরও জানা যায়, অজয় দেবগন বড়দিন এবং নববর্ষের ছুটিও বাদ দিয়েছেন। ‘মে ডে’ ছবির শ্যুটিং শেষ করেই তিনি ‘ময়দান’ ছবির শুটিং শুরু করবেন বলে জানা যায়।

Related posts

Leave a Comment