ম্যাজাগন ডক লিমিটেড ৪১০ ট্রেনি অ্যাপ্রেন্টিস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বিভিন্ন ট্রেডে অ্যাপ্রেন্টিস হিসেবে ৪১০ জনকে ট্রেনিং দিচ্ছে ম্যাজাগন ডক শিপবিল্ডার্স লিমিটেডে। এটি ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। ৩টি গ্রুপে ইলেক্ট্রিশিয়ান, রিগার, ফিটার ইত্যাদি ট্রেডে ট্রেনিং হবে অ্যাপ্রেন্টিসস অ্যাক্ট ১৯৬১ অনুযায়ী।
এ-গ্রুপে ট্রেনিং হবে এইসব ট্রেডে — ইলেক্ট্রিশিয়ান: আসন সংখ্যা ৩১টি (অসংরক্ষিত ১৩, তফশিলি জাতি ৩, তফশিলি উপজাতি ২, ওবিসি ৯, আর্থিকভাবে দুর্বল ৩)। ফিটার: আসন সংখ্যা ৫৭টি (অসংরক্ষিত ২৪, তফশিলি জাতি ৭, তফশিলি উপজাতি ৩, ওবিসি ১৭, আর্থিকভাবে দুর্বল ৫)। স্ট্রাকচারাল ফিটার: আসন সংখ্যা ৪৩টি (অসংরক্ষিত ১৮, তফশিলি জাতি ৫, তফশিলি উপজাতি ৩, ওবিসি ১২, আর্থিকভাবে দুর্বল ৪)। পাইপ ফিটার: আসন সংখ্যা ৭৪টি (অসংরক্ষিত ৩২, তফশিলি জাতি ৯, তফশিলি উপজাতি ৪, ওবিসি ২২, আর্থিকভাবে দুর্বল ৬)।
ইলেক্ট্রিশিয়ান/ ফিটার/ স্ট্রাকচারাল ফিটার ট্রেডের ক্ষেত্রে– জেনারেল সায়েন্স ও ম্যাথমেটিক বিষয় নিয়ে মোট অন্তত ৫০ শতাংশ (তফশিলিদের ক্ষেত্রে পাশ) নম্বর সহ প্রথম সুযোগে মাধ্যমিক পাশ প্রার্থীরা আবেদন করতে পারেন। তবে বেস্ট অফ ৫ বিষয়ের ক্ষেত্রে জেনারেল সায়েন্স ও ম্যাথমেটিক বিষয় থাকতে হবে। পাইপ ফিটার ট্রেডের ক্ষেত্রে– মোট অন্তত ৫০ শতাংশ (তফশিলিদের ক্ষেত্রে পাশ) নম্বর সহ প্রথম সুযোগে মাধ্যমিক পাশ প্রার্থীরা আবেদন করতে পারেন। এই ট্রেডগুলির ক্ষেত্রে ট্রেনিংয়ের মেয়াদ ২ বছর। ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড প্রথম বছর মাসে ৬,০০০ টাকা এবং দ্বিতীয় বছর মাসে ৬,৬০০ টাকা। বয়স হতে হবে ১-১-২০২১ তারিখের হিসেবে ১৫ থেকে ১৯ বছরের মধ্যে।
বি-গ্রুপে ট্রেনিং হবে এইসব ট্রেডে — আইসিটিএসএম: আসন সংখ্যা ১৫টি (অসংরক্ষিত ৮, তফশিলি জাতি ১, তফশিলি উপজাতি ১, ওবিসি ৪, আর্থিকভাবে দুর্বল ১)। ইলেক্ট্রনিক মেকানিক: আসন সংখ্যা ২৯টি (অসংরক্ষিত ১৩, তফশিলি জাতি ৩, তফশিলি উপজাতি ২, ওবিসি ৮, আর্থিকভাবে দুর্বল ২)। ফিটার স্ট্রাকচারাল (এক্স আইটিআই ফিটার): আসন সংখ্যা ৫৪টি (অসংরক্ষিত ২৩, তফশিলি জাতি ৬, তফশিলি উপজাতি ৩, ওবিসি ১৬, আর্থিকভাবে দুর্বল ৫)। কার্পেন্টার: আসন সংখ্যা ২৮টি (অসংরক্ষিত ১৩, তফশিলি জাতি ৩, তফশিলি উপজাতি ৮, ওবিসি ১, আর্থিকভাবে দুর্বল ২)।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
আইসিটিএসএম/ ইলেক্ট্রনিক্স মেকানিক/ কার্পেন্টার/ স্ট্রাকচারাল ফিটার (এক্স আইটিআই ফিটার) ট্রেডের ক্ষেত্রে– মোট অন্তত ৫০ শতাংশ (তফসিলিদের ক্ষেত্রে পাশ) নম্বর সহ প্রথম সুযোগে সংশ্লিষ্ট ট্রেডের আইটিআই পাশ প্রার্থীরা আবেদন করতে পারেন। ফিটার স্ট্রাকচারাল ট্রেডের ক্ষেত্রে ফিটার ট্রেডে এবং আইসিটিএসএম ট্রেডের ক্ষেত্রে ইলেক্ট্রনিক মেকানিক, ফিটার ট্রেডে আইটিআই পাশ হতে হবে। এই ট্রেডগুলির ক্ষেত্রে ট্রেনিংয়ের মেয়াদ ১ বছর। ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড মাসে ৮,০৫০ টাকা। বয়স হতে হবে ১-১-২০২১ তারিখের হিসেবে ১৬ থেকে ২১ বছরের মধ্যে।
সি-গ্রুপে ট্রেনিং হবে এইসব ট্রেড — রিগার: আসন সংখ্যা ৪০টি (অসংরক্ষিত ১৭, তফশিলি জাতি ৫, তফশিলি উপজাতি ২, ওবিসি ১২, আর্থিকভাবে দুর্বল ৩)। ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেকট্রিক): আসন সংখ্যা ৩৯টি (অসংরক্ষিত ১৭, তফশিলি জাতি ৫, তফশিলি উপজাতি ২, ওবিসি ১১, আর্থিকভাবে দুর্বল ৩)।
রিগার/ ওয়েল্ডার ট্রেডের ক্ষেত্রে সায়েন্স ও ম্যাথমেটিক্স বিষয় নিয়ে অন্তত ৫০ শতাংশ (তফশিলিদের ক্ষেত্রে পাশ) নম্বর সহ প্রথম সুযোগে অষ্টম শ্রেণি পাশ প্রার্থীরা আবেদন করতে পারেন। রিগার ট্রেডের ক্ষেত্রে ট্রেনিংয়ের মেয়াদ ২ বছর এবং ওয়েল্ডার ট্রেডের ক্ষেত্রে ১ বছর ৩ মাস। ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড প্রথম বছর মাসে ৫,০০০ টাকা এবং দ্বিতীয় বছর মাসে ৫,৫০০ টাকা। বয়স হতে হবে ১-১-২০২১ তারিখের হিসেবে ১৪ থেকে ১৮ বছরের মধ্যে।
সবক্ষেত্রেই উচ্চ শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা আবেদনের যোগ্য। তবে বাছাই করা হবে নির্দিষ্ট ট্রেডে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতেই। বয়সের ক্ষেত্রে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকার নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
প্রার্থীবাছাই হবে ৩টি স্টেজে পরীক্ষার মাধ্যমে। প্রথম স্টেজে থাকবে অনলাইন কম্পিউটার টেস্ট, দ্বিতীয় স্টেজে থাকবে নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষা এবং তৃতীয় স্টেজে থাকবে ট্রেড অ্যালোটমেন্ট। মোট ১০০ নম্বরের পরীক্ষায় থাকবে গ্রুপ-এ ও গ্রুপ-সি ট্রেডের ক্ষেত্রে ২৫ নম্বরের ইংলিশ ও জিকে, ২৫ নম্বরের ফিজিক্স, ২৫ নম্বরের কেমিস্ট্রি এবং ২৫ নম্বরের ম্যাথমেটিক্স। গ্রুপ-বি ট্রেডের ক্ষেত্রে থাকবে ২৫ নম্বরের ইংলিশ ও জিকে, ২৫ নম্বরের ট্রেড থিয়োরি, ২৫ নম্বরের ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্স এবং ২৫ নম্বরের ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বিষয়ের প্রশ্ন। সবক্ষেত্রেই উত্তরের জন্য সময় পাবেন ২ ঘন্টা। পরীক্ষা হবে মুম্বাই, নাগপুর, পুনে, ঔরঙ্গাবাদে। পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ নাগাদ। পরীক্ষা হবে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ নাগাদ।
আবেদন করবেন অনলাইনে https://mazagondock.in ওয়েবসাইটের মাধ্যমে, ১১ জানুয়ারির মধ্যে। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। আবেদনের ফি বাবদ দিতে হবে ১০০ টাকা। তফশিলি ও শারীরিক প্রতিবন্ধীদের এই ফি দিতে হবে না। এই ট্রেনিংয়ের বিজ্ঞপ্তি নং: MDLATS/03/2020. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে অনলাইন আবেদন করুন: ।। রেজিস্ট্রেশন ।। লগ ইন ।।

