Prakash JavadekarOthers 

তিন দূতাবাস খোলার সিদ্ধান্ত ভারতের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : তিন দূতাবাস খোলার সিদ্ধান্ত গ্রহণ করেছে ভারত। প্যারাগুয়ে, এস্টোনিয়া ও ডোমিনিকান রিপাবলিক-এ দূতাবাস খোলার সিদ্ধান্ত নিয়েছে ভারত। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর এ বিষয়ে জানান, এই দেশগুলির সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে ভারতের সঙ্গে দেশগুলির সাংস্কৃতিক যোগাযোগ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

Related posts

Leave a Comment