সাড়ম্বরে স্বামী বিবেকানন্দের জন্মদিন পালিত

Swami Vivekananda

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আজ স্বামী বিবেকানন্দের জন্মদিন। সেই উপলক্ষে উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একাধিক জায়গায় প্রভাতফেরিও হয়। আবার কোথাও কোথাও ট্যাবলো সহ বর্ণাঢ্য পথযাত্রাও বেরিয়েছে। আবক্ষমূর্তির উন্মোচন সহ কোথাও প্রতিযোগিতারও আয়োজন হয়। এভাবেই স্বামীজির জন্মদিন উদযাপিত করা হল। পাশাপাশি সরকারী বিবিধ কর্মসূচিও পালিত হয়েছে। উল্লেখ করা যায়, কামারহাটিতে প্রতিবছর স্বামিজির জন্মদিনে কয়েক হাজার মানুষ ‘বিবেক শোভাযাত্রা’ বের করেন। বিরাট মেলারও আয়োজন বসে। এবার করোনার পরিস্থিতির কারণে মেলা বন্ধ রাখা হয়েছে। তবে শোভাযাত্রা নিয়ম মেনে বের হয়েছে। এছাড়াও রাজ্য সকারের বিভিন্ন প্রকল্পের ট্যাবলোও বের হয়। জেলার ২৭ টি পৌরসভায় কম-বেশি অনুষ্ঠান হয়েছে। বিভিন্ন বেসরকারী সংস্থা ও ক্লাব স্বামীজির জন্মদিন উদযাপন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *