অস্কারের তথ্যচিত্র বিভাগে এবার “ব্ল্যাক স্যান্ড”

BLACK SAND AND OSCAR

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: অস্কারের প্রতিযোগিতাতে বাদ পড়ে গিয়েছে “জাল্লিকাট্টু”। তবে ভারতের পক্ষে এখনও টিকে রয়েছে স্বল্পদৈর্ঘের ছবি “বিট্টু” । অস্কারের তথ্যচিত্র বিভাগে স্থান পেয়েছে “ব্ল্যাক স্যান্ড”। সূত্রের খবর,কেরলের বালি খাদান নিয়ে এই ছবি নির্মিত হয়েছে। সোহন রয়ের তৈরি
তথ্যচিত্রটি অস্কারের শর্টস বিভাগে ১১৩ টি ছবির সঙ্গে প্রতিযোগিতা করবে বলে জানা গিয়েছে।

উল্লেখ করা যায়,পরিচালক সোহন রয় অনাবাসী ভারতীয়। এর আগেও তিনি ছবি পরিচালনা করেছেন। “ব্ল্যাক স্যান্ড” তথ্যচিত্র হলেও তিনি ইতিপূর্বে ফিচার ছবি তৈরি করেছেন। ওই ছবির নাম ছিল “ড্যাম ৯৯৯”। সেই ছবিও প্রশংসা পেয়েছিল। প্রসঙ্গত,২০১১ সালে অস্কারের জন্য ৩টি বিভাগে মোট ৫টি মনোনয়ন পায়। “ব্ল্যাক স্যান্ড” রাজস্থান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালেও দেখানো হবে বলে জানা যায়। কেরলের কোল্লম জেলার পটভূমিতে এই ছবি তৈরি হয়েছে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *