HoroscopeLifestyle 

আজকের রাশিফল

বুধবার ১৮ ফাল্গুন ১৪২৭; ই: ০৩ মার্চ ২০২১

মেষ (Aries): প্রাণোচ্ছল হাসিপূর্ণ একটি দিন যেখানে বেশির ভাগ জিনিসই ইচ্ছা অনুসারে এগোতে পারে। অর্থ-সংক্রান্ত সমস্যার মুখোমুখি হওয়ার আশঙ্কা থাকলেও তেমন প্রভাব বিস্তার করবে না। তরুণদের সঙ্গে যুক্ত এমন ক্রিয়াকলাপে জড়িত হওয়ার পক্ষে ভালো সময়। প্রেমের ক্ষেত্রে আশানুরূপ ফল পাওয়ার সম্ভাবনা। শুভ সংখ্যা: ২

বৃষ (Taurus): সন্তানদের কৃতিত্ব প্রচুর আনন্দ দিতে পারে। দুধ শিল্পের সাথে যুক্ত ব্যক্তিদের আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ পরিবারের সদস্যদের থেকে সদুপদেশ কিছু ভাল জিনিস বয়ে আনবে। নতুন অংশীদারিত্ব আশাপ্রদ হবে। স্ত্রীর খারাপ স্বাস্থ্যর কারণে কিছু কাজ ব্যাহত হতে পারে। শুভ সংখ্যা: ১

মিথুন (Gemini): মা অথবা বাবার স্বাস্থ্যের জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে। সন্তানরা কোন পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়ায় মন খুশিতে ভরে উঠবে। প্রেমের ক্ষেত্রে অত্যন্ত অনুকূল পরিবেশ থাকবে। শুভ সংখ্যা: ৮

কর্কট (Cancer): নির্দিষ্ট কিছু দরকারি পরিকল্পনা নির্বাহিত হওয়ার ফলে নতুন অর্থনৈতিক সুযোগ আসতে পারে। নিজের গোপনীয় তথ্য স্ত্রীর সাথে ভাগ করে নেওয়া ঠিক হবে না। প্রেমের ক্ষেত্র একটু কঠিন বলে মনে হচ্ছে। খুচরো এবং পাইকারী বিক্রেতাদের জন্য দিনটি ভালো। আর্কষণীয় বন্ধুত্বসুলভ ব্যক্তিত্বের জন্য সবার দৃষ্টি আকর্ষণ করবে। শুভ সংখ্যা: ৩

সিংহ (Leo): অজানা কোনও উৎস থেকে আর্থিক লাভবান হওয়ার সম্ভাবনা। উৎসবের বাতাবরণ উত্তেজনা কম করতে সাহায্য করবে। বন্ধুদের সাথে ভ্র্রমনের সময় হঠাৎ করে প্রেমে পড়ার সম্ভাবনা। কর্মক্ষেত্রে অভিনন্দিত হওয়ার সম্ভাবনা। ভ্রমণ আনন্দদায়ক এবং শিক্ষামূলক হবে। শুভ সংখ্যা: ১

কন্যা (Virgo): চরম সাহস এবং শক্তি প্রদর্শনের মাধ্যমে আঘাতের মোকাবিলা করা প্রয়োজন। ধর্মীয় কাজে অর্থ বিনিয়োগ করতে হতে পারে, যা মানসিক শান্তি ও স্থিতিশীলতা বয়ে আনতে পারে। প্রেমের ক্ষেত্রে শুভ। কোন নতুন প্রকল্প গ্রহণের আগে ভালো করে চিন্তাভাবনা করা প্রয়োজন। শুভ সংখ্যা: ৮

তুলা (Libra): উচ্ছ রক্তচাপের ব্যক্তিদের স্বাস্থ্য সম্বন্ধে বিশেষ যত্নবান হওয়া প্রয়োজন। আর্থিক অনটন পরিবারে আজ মতবিরোধের কারণ হতে পারে। পরিচিত কেউ অর্থকড়ি সংক্রান্ত পরিস্থিতি নিয়ে অত্যধিক প্রতিক্রিয়া দেখাতে পারে, যা ঘরে অস্বস্তিকর মূহুর্ত নিয়ে আসবে। যৌথ ব্যবসার ক্ষেত্রে অংশীদারেরা সুযোগ নিতে পারে। শুভ সংখ্যা: ২

বৃশ্চিক (Scorpio): সাম্প্রতিক কোনও ঘটনার কারণে মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে। যোগব্যায়াম আধ্যাত্মিক ও সেইসঙ্গে শারীরিক মান উন্নত করতে পারে। যৌথ ব্যবসায়ে এবং সন্দেহজনক আর্থিক বিষয়ে বিনিয়োগ ঠিক হবে না। আকস্মিক প্রেমে পরার স্বভাবনা। কর্মক্ষেত্রে সুনাম অর্জনের সম্ভাবনা। শুভ সংখ্যা: ৪

ধনু (Sagittarius): দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা। অর্থের গুরুত্ব বুঝে সঞ্চয়ে মনোযোগী হওয়া উচিত। কোনও কঠিন কাজ সম্পূর্ণ করতে পারায় বন্ধুরা ভূয়সী প্রশংসা করবে। দীর্ঘদিন ধরে মানসিক অশান্তি থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা। শুভ সংখ্যা: ১

মকর (Capricorn): সুখী জীবনের স্বার্থে নিজের একগুঁয়েমি দূর করা প্রয়োজন। অর্থ বিনিয়োগ এবং সঞ্চয় সম্পর্কে পরিবারের সদস্যদের সাথে কথা বলা প্রয়োজন। মাধুর্যতা এবং ব্যক্তিত্বের কারণে কিছু নতুন বন্ধু তৈরি হতে পারে। প্রেমের ক্ষেত্রে শুভ। ঘটমান কাজের পরিবর্তন থেকে উপকৃত হওয়ার সম্ভাবনা। শুভ সংখ্যা: ৯

কুম্ভ(Aquarius): কোনও প্রতিবেশী আজ ঋণ চাইতে আসতে পারে, ঋণ দেওয়ার আগে তাঁদের বিশ্বাসযোগ্যতা পরীক্ষার প্রয়োজন। অন্যথায় অর্থের ক্ষতি হতে পারে। প্রেমের ক্ষেত্রে বিতর্কমূলক আলোচনা উত্থাপন করা এড়িয়ে চলা প্রয়োজন। অগ্রগতির সম্ভাবনা প্রবল। ঘরের সংবেদনশীল সমস্যাগুলির সমাধান করতে বুদ্ধি এবং প্রভাব কাজে লাগানো প্রয়োজন। শুভ সংখ্যা: ৭

মীন (Pisces): কর্মস্থলে ও ঘরে কিছু মতভেদের কারণে মানসিক চাপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। নিজের জন্য অর্থ সাশ্রয়ের ধারণাটি আজ সম্পন্ন হতে পারে। দলীয় কর্মকান্ডে জড়িত হওয়ার ফলে নতুন বন্ধু তৈরি হওয়ার সম্ভাবনা। প্রেমের ক্ষেত্র কঠিন হওয়ার আশঙ্কা। সময়মত এবং দ্রুত পদক্ষেপ গ্রহণের ফলে অন্যদের থেকে এগিয়ে থাকার সম্ভাবনা। শুভ সংখ্যা: ৫

(সংগৃহীত)
🌹🙏🙏🙏🌹

Related posts

Leave a Comment