দুবাই প্যারা ব্যাডমিন্টনে ২১ পদক ভারতের

India Win-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ২১ পদক ভারতের। সূত্রের খবর, দুবাই আন্তর্জাতিক প্যারা ব্যাডমিন্টন প্রতিযোগিতা শাসন করলেন ভারতীয় খেলোয়াড়রা। সব মিলিয়ে ২১টি পদক জয়ী হল ভারতীয় প্রতিযোগীরা। যার মধ্যে সোনা ৫টি, রুপো ৬টি ও ব্রোঞ্জ ১০টি। উল্লেখ করা যায়, সোনাজয়ীদের মধ্যে রয়েছেন প্রমোদ ভগৎ, কৃষ্ণ নাগর, প্রেম কুমার আলে, রাজা মাগোত্রা ও মনোজ সরকার।

এক্ষেত্রে আরও জানা যায়, তার মধ্যে প্রমোদ ব্যক্তিগত ইভেন্টে দুটি সোনা ও ডাবলসে পেয়েছেন ব্রোঞ্জ। অন্যদিকে প্রেম কুমার আলে পান ১টি সোনা, ১টি রুপো ও ১টি ব্রোঞ্জ পদক। পাশাপাশি পুরুষদের সিঙ্গলসে ব্রোঞ্জ পেয়েছেন মনোজ সরকার। পুরুষদের ডাবলসে প্রমোদের সঙ্গে জুটি বেঁধে পেয়েছেন সোনা। আবার মহিলা ইভেন্টে পালক কোহলি পেয়েছেন ১টি রুপো ও ২টি ব্রোঞ্জ। মহিলাদের সিঙ্গলস ফাইনালে রুপো জয়ী হলেন মানসী জোশি। তিনি মহিলাদের ডাবলসে সতীর্থ পারুল পারমারকে সঙ্গে নিয়ে পেয়েছেন ব্রোঞ্জ। আবার মিক্সড ডাবলসে প্রমোদ ভগতের সঙ্গে জুটি বেঁধে পালক জয়ী হয়েছেন ব্রোঞ্জ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *