ক্রিকেট প্রেসিডেন্ট পদ থেকে সরলেন আজহার
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : প্রেসিডেন্ট পদ থেকে সরে গেলেন আজহার। সূত্রের খবর, হায়দরাবাদ ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে মহম্মদ আজহারউদ্দিনকে। সদস্য পদও বাতিল করা হয়েছে, এমনও জানা গিয়েছে। এক্ষেত্রে তাঁর বিরুদ্ধে অভিযোগ, দুবাইয়ের একটি ক্রিকেট ক্লাবের সদস্য রয়েছেন তিনি। বিষয়টি জানাননি ভারতীয় ক্রিকেট বোর্ডকে। অ্যাপেক্স কাউন্সিল সূত্রে জানানো হয়েছে, অভিযোগের ভিত্তিতে শো-কজ নোটিশ দেওয়া হয়েছে। তা নিয়ে তদন্ত হবে। এক সপ্তাহের মধ্যে তার জবাব দিতে হবে।

