ইংল্যান্ডের বিরুদ্ধে মহিলা ক্রিকেটে ড্র ভারতের

Women Cricket-3

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ব্রিস্টলে লড়াকু ড্র ভারতীয় মহিলা ক্রিকেট দলের। ইংল্যান্ডের বিরুদ্ধে ফলো-অনের পর ব্যাট করতে নেমে ইনিংস গড়লেন শেফালি বর্মা, দীপ্তি শর্মা ও স্নেহ রানা। ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্টে পিছিয়ে পড়েও ড্র ভারতীয় মহিলা ক্রিকেট দলের।

ব্রিস্টলে দ্বিতীয় ইনিংসে ৬৩ রান করেছেন শেফালি। ৩ নম্বরে ব্যাট করতে নামার পর ৫৪ রানের ইনিংস উপহার দিয়েছেন দীপ্তি শর্মা। অলরাউন্ডার স্নেহ রানা ১৫৪ বলে ৮০ রানে অপরাজিত থেকে ড্র নিশ্চিত করলেন। তাঁর সঙ্গী হয়েছেন তানিয়া ভাটিয়া। ৪৪ রানে অপরাজিত থাকলেন ভারতীয় উইকেটকিপার। ম্যাচ শেষে ভারতীয় অধিনায়ক মিতালি রাজ ধন্যবাদ জানিয়েছেন ক্রিকেটারদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *