বিশ্ব তিরন্দাজিতে নজির দীপিকার
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : দীপিকা কুমারী বিশ্ব তিরন্দাজিতে নজির গড়লেন। সূত্রের খবর, প্যারিসে স্টেজ থ্রি বিশ্বকাপ তিরন্দাজির রিকার্ভে ৩টি সোনা পেয়েছেন। উল্লেখ করা যায়, দীপিকার স্বামী অতনু দাসের সঙ্গে মিক্সড টিমে জেতার পাশাপাশি কন্যাদের টিম ইভেন্টে সোনা পেয়েছেন দীপিকা। এছাড়া ব্যক্তিগত বিভাগেও চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। উল্লেখ্য, এ বছর গুয়েতেমালা সিটিতে স্টেজ ওয়ান বিশ্বকাপে দলগত ও ব্যক্তিগত বিভাগে সোনা পান দীপিকা কুমারী।

