কলকাতা বিশ্ববিদ্যালয়ে ফি মকুব

Kolkata University-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরে ফাইনাল-সহ ইভেন সিমেস্টারের পরীক্ষার ফি মকুব করা হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, বিএ, বিএসসি, বিকম অনার্স, জেনারেল ও মেজরের ফাইনাল-সহ সব ইভেন সিমেস্টারের পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে ফি মকুবের কথা বলা হয়। পাশাপাশি বিএ, বিএসসি, বিকম পার্ট-৩-র (১+১+১ পদ্ধতিতে) অনার্স, জেনারেল এবং মেজর পরীক্ষারও ফি মকুব করা হয়েছে। উল্লেখ করা যায়, করোনার আবহে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বৈঠকে ফি মকুবের বিষয়টি আলোচনা করেন। তারপরই ফি মকুব করা হয়েছে। অন্যদিকে ফি মকুবের দাবি নিয়ে ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিটি স্মারকলিপি জমা দেয়। ওই সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শুধু পরীক্ষা নয়, আমরা শিক্ষার সমস্তরকম ফি মকুবের দাবি জানিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *